কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

হৃদয়বিদারক

হৃদয়বিদারক

সড়ক দুর্ঘটনা কমছে না; বরং বাড়ছে। দেশে প্রতিদিনই ঘটছে একাধিক সড়ক দুর্ঘটনা। এতে ঘটছে প্রাণহানি, পাশাপাশি গুরুতর আহত হয়ে বহু মানুষকে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। যার ফলে নষ্ট হয়ে যাচ্ছে বহু মানুষের আশা-আকাঙ্ক্ষা, প্রতিশ্রুতি আর সম্ভাবনা। প্রাণহানি, আহতদের দীর্ঘস্থায়ী শারীরিক ক্ষতি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মানসিক ও আর্থিক বিপর্যয়—এসব মিলে সড়ক দুর্ঘটনা আমাদের সমাজের জন্য এক ভয়ানক বোঝা হয়ে দাঁড়িয়েছে।

ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন গোলাম সরওয়ার। সঙ্গে ছিলেন এক সহকর্মী। ঢাকা থেকে প্রাইভেটকারে যাত্রা করেছিলেন চট্টগ্রামের উদ্দেশে; কিন্তু পথে এক ধাক্কায় থেমে যায় তাদের সেই আনন্দযাত্রা। প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় প্রাণ হারান বাবা-মেয়েসহ তিনজন। শুক্রবার সকালে চট্টগ্রামের মিরসরাই উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এদিকে সিরাজগঞ্জ সদরে প্রাইভেটকার চাপায় একজন নিহত হয়েছেন। মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহতরা হলেন ঢাকার উত্তরা এলাকার মৃত এমদাদুল হকের ছেলে গোলাম সরওয়ার, তার তিন বছরের মেয়ে মুসকান এবং সরওয়ারের সহকর্মী সাগর। আহত হয়েছেন সরওয়ারের স্ত্রী উম্মে সালমা, ছেলে আহমেদ ইমতিয়াজ এবং প্রাইভেটকার চালক গিয়াস উদ্দিন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা জানিয়েছেন, কাভার্ডভ্যানটির পেছনে ধাক্কা দেওয়ার পর বিকট শব্দে তিনি অচেতন হয়ে পড়েছিলেন। হাসপাতালে জ্ঞান ফেরার পর জানতে পারেন তার স্বামী ও তিন বছরের মেয়ে আর বেঁচে নেই। তার ছেলেও আহত হয়েছে। একটি দুর্ঘটনা তার সাজানো সংসারটি তছনছ করে দিল। তিনি আহাজারি করে বলছেন, ‘আল্লাহ আমারে কেন নিয়ে গেল না। আমার মাইয়া, স্বামী শেষ। আমার ইমতিয়াজ (ছেলে) না বাঁচলে আমি বাঁচুম না।’ গোলাম সরওয়ার হাতিল ফার্নিচারের একটি শোরুমে শাখা ব্যবস্থাপক ছিলেন। ছুটির দিনে স্ত্রী-সন্তানসহ সহকর্মী সাগরকে নিয়ে ঘুরতে বের হন। প্রাইভেটকারে করে তারা চট্টগ্রামে যাচ্ছিলেন। পথে তাদের সেই আনন্দের মুহূর্ত নিমেষেই বিষাদে পরিণত হয়। তাদের প্রাইভেটকারটি মিরসরাইয়ের ঠাকুরদীঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন সরওয়ার ও তার মেয়ে মুসকান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাগর। বাংলাদেশে সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো ফিটনেসবিহীন যানবাহন এবং অদক্ষ চালক। দ্বিতীয়ত, বেপরোয়া গতি এবং ট্রাফিক আইন না মানার প্রবণতা সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ। তৃতীয়ত, দেশের সড়ক অবকাঠামোর মান অত্যন্ত নিম্ন। অধিকাংশ রাস্তাই নিয়মিত মেরামত করা হয় না, ফলে সেগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তদুপরি, ট্রাফিক সিগন্যাল, রোড সাইন ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ে।

এ সমস্যাগুলোর পেছনে একটি গুরুত্বপূর্ণ কারণ হলো, প্রশাসনিক দুর্নীতি এবং তদারকির অভাব। তবে সড়ক দুর্ঘটনা কেবল প্রশাসনিক সমস্যাই নয়; এটি আমাদের সামগ্রিক সামাজিক ব্যবস্থার একটি বড় ঘাটতি। প্রতিকার নিশ্চিত করতে হলে প্রশাসন, জনগণ এবং সংশ্লিষ্ট প্রতিটি পক্ষের মধ্যে সমন্বয় প্রয়োজন। সড়ক দুর্ঘটনা রোধে যে ক্ষতি আমরা এখন সহ্য করছি, তা প্রতিরোধযোগ্য। যথাযথ পরিকল্পনা, কঠোর আইন প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X