কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

জনআকাঙ্ক্ষাকে আমলে নিন

জনআকাঙ্ক্ষাকে আমলে নিন

ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়ন বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে আন্দোলনে থাকা লোকজন সোমবার থানা, উপজেলা পরিষদ, পৌরসভাসহ বেশ কয়েকটি সরকারি দপ্তরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। আগুন দেওয়া হয় বেশ কিছু গাড়ি ও মোটরসাইকেলে। এসব ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হয় বিক্ষোভকারীরা। ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করার প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে স্থানীয় লোকজন। ধারাবাহিক আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে রোববার থেকে তিন দিনের মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে তারা।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণের খসড়া জুলাই মাসের শেষদিকে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে ৩০০ আসনে ছোটখাটো পরিবর্তনের প্রস্তাব করে দাবি-আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণে কয়েকটি পদ্ধতি অনুসরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে পার্বত্য এলাকার তিন জেলার তিনটি আসন অপরিবর্তনীয় রাখা। দুই আসনবিশিষ্ট জেলার আসন সংখ্যা অপরিবর্তিত রাখা। কারণ, ভোটার বা জনসংখ্যার অনুপাতে আসন বৃদ্ধি করলে অস্বাভাবিকভাবে হ্রাস (জেলাভিত্তিক ভোটারের জাতীয় গড়ের তুলনায়) পায়। আবার দুটি আসনকে একটি আসনে হ্রাস করলে ভোটার সংখ্যা গড়ের তুলনায় অনেক বেড়ে যায়। তিন আসনবিশিষ্ট জেলার আসন সংখ্যা অপরিবর্তিত রাখা। আসন হ্রাস বা বৃদ্ধিতে ভোটার বা জনসংখ্যার অনুপাতে অসামঞ্জস্যপূর্ণ হয়ে পড়ে। যেসব আসনের সীমানা পুনর্নির্ধারণের জন্য কোনো আবেদন দাখিল হয়নি, সে আসনগুলো অপরিবর্তিত রাখা।

প্রশাসনিক ব্যবস্থাকে অগ্রাধিকার গণ্য করে উপজেলা বা থানা ইউনিটকে যতদূর সম্ভব অখণ্ড রাখা। জেলার মধ্যকার আসনের ভোটার সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ ব্যবধানের মধ্যে সীমাবদ্ধ রাখা। যতদূর সম্ভব, প্রশাসনিক ও নির্বাচনী সুব্যবস্থার বিষয় বিবেচনায় রেখে উপজেলা, সিটি করপোরেশনের ওয়ার্ডের অখণ্ডতা বজায় রাখা। ইউনিয়ন, সিটি করপোরেশনের ওয়ার্ড ও পৌরসভার একাধিক সংসদীয় আসনের মধ্যে বিভাজন না করা।

সংসদ নির্বাচনে সীমানা পুনর্নির্ধারণের খসড়া ইসি মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ৪২টি আসনে পরিবর্তনের প্রস্তাব করেছে কারিগরি কমিটি। এর মধ্যে ৩৯টি আসনে সীমানা সামান্য পরিবর্তনের অনুমোদন দিয়েছে ইসি। এ ছাড়া আড়াইশ আসনের বিষয়ে কারও কোনো আপত্তি আবেদন না আসায় বিদ্যমান সীমানাই বহাল রাখা হয়েছে। আর সবচেয়ে বেশি যে আসনে ভোটার, সেখানে একটি আসন বাড়ানোর জন্য সুপারিশ করেছে কারিগরি কমিটি। সবচেয়ে কম ভোটারের আসন থেকে একটি আসন কমানোর বিষয়ে প্রস্তাব করেছে কমিটি। এ ক্ষেত্রে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোরও প্রস্তাব রয়েছে।

ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্বিন্যাস প্রসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের কাছে সোমবার চিঠি দিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা। তিনি বিষয়টি ‘জনগণের আন্দোলন’ আখ্যা দিয়ে পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন ইসি সচিবালয়ে। চিঠিতে বলা হয়, ৪ আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে পার্শ্ববর্তী ফরিদপুর-২ আসনে সংযুক্ত করায় দুই ইউনিয়নের মানুষ ক্ষোভে ফেটে পড়ে। ফলে ক্রমাগত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে মানুষের ক্ষোভ-বিক্ষোভ নতুন কোনো ঘটনা নয়। তবে ফরিদপুরে যা ঘটেছে, তা নজিরবিহীন। আমাদের প্রত্যাশা, নির্বাচন কমিশন বিষয়টি আমলে নেবে এবং জনআকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সমস্যার সমাধান করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X