কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

আমাদের গৌরবের তিন বছর

আমাদের গৌরবের তিন বছর

কালবেলার নবযাত্রার তৃতীয় বর্ষপূর্তি আজ (১৬ অক্টোবর)। ২০২২ সালের এই দিনে কালবেলার নবযাত্রা শুরু। দিনটি উপলক্ষে আজ প্রকাশ করা হয়েছে বিশেষ সংখ্যা, নিজ কার্যালয়ে রয়েছে বর্ণাঢ্য আয়োজনে শুভেচ্ছা বিনিময়। এবার আমরা একটি নতুন পরিস্থিতিতে বর্ষপূর্তি উদযাপন করছি। এক বছর আগে দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে। ছাত্র-জনতার এ অভ্যুত্থানে কর্তৃত্ববাদী শাসক শেখ হাসিনার পতন হয়েছে এবং তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। চব্বিশের জুলাই অভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর গুলিতে শহীদ হয়েছেন সহস্রাধিক মানুষ। আহত হয়েছেন আরও ২০ হাজার ছাত্র-জনতা। আমরা গভীর শ্রদ্ধা জানাচ্ছি চব্বিশের জুলাই-আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে নিহত সব শহীদের প্রতি। আমরা আরও স্মরণ করছি তাদের, যারা ফ্যাসিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো বুক চিতিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ববরণ করেছেন, হারিয়েছেন তাদের চোখের দৃষ্টি। সেই বীরদের স্মরণ করছি যারা মিথ্যাচার, লুটপাট, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একদফা দাবি নিয়ে দাঁড়িয়েছিলেন। কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি যারা এ বিপ্লবে অংশগ্রহণ করেছেন।

কালবেলার নবযাত্রার তিন বছরে আমাদের সবচেয়ে বড় অর্জন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে অগণিত মানুষের আস্থা এবং ভালোবাসা অর্জন। এত অল্প সময়ে এমন ঈর্ষণীয় সাফল্য বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে বিরল। আমরা অত্যন্ত আনন্দিত যে, দেশের অগণিত পাঠক প্রথম দিন থেকেই কালবেলাকে সাদরে গ্রহণ করেছেন। কালবেলার ওপর আস্থা রেখেছেন। অগণিত মানুষের এ ভালোবাসা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সমসাময়িক জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে পক্ষপাতমুক্ত মতামত, গঠনমূলক সমালোচনা, জীবন-ঘনিষ্ঠ ফিচার পরিবেশনে আমাদের বিশেষভাবে উৎসাহ জুগিয়েছে। গত তিন বছরে আমাদের আরও একটি বড় অর্জন—সকল মত ও পথের মানুষের মতামত প্রকাশ করা। কাজটি আমরা করেছি বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, গণতান্ত্রিক মূল্যবোধ ও বিশ্বাস থেকেই। আমরা বাক ও চিন্তার স্বাধীনতায় বিশ্বাসী। পক্ষ, বিপক্ষ ও প্রতিপক্ষ সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। তবে আমরা তথাকথিত নিরপেক্ষতার ধ্বজাধারী নই। আমরা সবসময়ই জনগণের পক্ষে। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে চাই। এ প্রচেষ্টা যেমন আমাদের প্রতিটি পদক্ষেপে রয়েছে, তেমনি রয়েছে সামগ্রিক উপস্থাপনাতেও।

কালবেলার যাত্রা শুরু হয় বিশ্বব্যাপী একটি জটিল, বৈরী অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে। প্রাণঘাতী করোনা মহামারির ক্ষত তখনো কাটিয়ে ওঠেনি বিশ্ব। এমন একটি পরিস্থিতিতে দেশের গণমাধ্যমগুলো যখন টিকে থাকার জন্য লড়াই করছিল, তখন অনেকটা ঝুঁকি নিয়েই নতুনের কেতন উড়িয়ে আঁধার পেরোনোর প্রত্যয়ে যাত্রা শুরু করে কালবেলা। রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর এখন আমাদের সামনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের হাতছানি।

আমাদের প্রত্যাশা, উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সংস্কৃতি আবার ফিরে আসবে। প্রতিষ্ঠিত হবে জনগণের সরকার। বিকশিত হবে মানুষের রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতা। গণহত্যাকারী নরপিশাচের দল আর কোনোদিন যাতে এ দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করতে না পারে—এ ব্যাপারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পরিশেষে নবযাত্রার তিন বছর পূর্তি উপলক্ষে আমরা কালবেলার পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, এজেন্ট, হকার, শুভানুধ্যায়ীসহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমাদের প্রত্যাশা, আঁধার পেরোনোর এ যাত্রায় আপনারা নিশ্চয়ই বরাবরের মতো আমাদের পাশে থাকবেন, আপনাদের প্রত্যাশা জানাবেন এবং পরামর্শ দেবেন। আমরা মনে করি, আপনারাই আমাদের পথচলার পাথেয়, আমাদের অনিঃশেষ প্রেরণার উৎস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১০

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১১

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১২

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৩

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৪

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৫

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১৬

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৭

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৮

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৯

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

২০
X