কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৮:১৮ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

কবি অরুণ মিত্র

জন্মদিন
কবি অরুণ মিত্র

অরুণ মিত্র রবীন্দ্রোত্তর বাংলা সাহিত্যের অন্যতম প্রথিতযশা কবি। তিনি ফরাসি ভাষা, সাহিত্যের অধ্যাপক ও অনুবাদক হিসেবে খ্যাতিমান। পেশাগত জীবনে তিনি ছিলেন অধ্যাপক। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরস্ত্র বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে, মায়ের সামনে পুত্রকে হত্যা, মা-বাবার সামনে মেয়েকে ধর্ষণ, ছেলেমেয়ের সামনে মাকে ধর্ষণ, ঘরবাড়িতে আগুন দিয়ে সর্বস্ব জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করে দেয়—তখন চোখের সামনে মানবতার এ নিষ্ঠুর পরাজয়কে কিছুতেই মেনে নিতে পারেননি বিশিষ্ট এ কবি। তখন তার বয়স ৬২ বছর। বৃদ্ধ বয়সে অস্ত্র হাতে যুদ্ধে যেতে পারেননি। কিন্তু মসিকে অসি বানিয়ে যুদ্ধে শামিল হন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তার মনে হয়েছিল, তিনি নিজেই স্বাধীন হলেন। এ কথা জীবদ্দশায় বহুবার বলেছেন অরুণ মিত্র।

অরুণ মিত্রের জন্ম ১৯০৯ সালের ২ নভেম্বর বাংলাদেশের যশোর শহরে। বাবা হীরালাল মিত্র ও মা যামিনীবালা দেবী। অল্পবয়সেই তিনি কলকাতায় চলে আসেন। কলকাতার বঙ্গবাসী স্কুলে তার শিক্ষাজীবন শুরু। ১৯২৬ সালে এই স্কুল থেকে প্রবেশিকা পাস করেন। ১৯২৮ সালে বঙ্গবাসী কলেজ থেকে আইসিএস ও ১৯৩০ সালে রিপন কলেজ (বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ) থেকে বিএ পাস করেন। এ সময়ে সাহিত্যের চেয়ে সংগীতের প্রতি অধিক আগ্রহী হন। আবার এসময়ই ভিক্টর হুগোর উপন্যাস ইংরেজি অনুবাদে পড়ে ফরাসি সাহিত্যের প্রতি আকৃষ্ট হন এবং ফরাসি ভাষা শিখতে শুরু করেন। বিএ পাস করার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে এমএ পড়া শুরু করেন। কিন্তু মা-বাবার জ্যেষ্ঠপুত্র হওয়ায় সাংসারিক দায়-দায়িত্বের চাপে এমএ পড়া অসমাপ্ত রেখেই ১৯৩১ সালে আনন্দবাজার পত্রিকায় চাকরি করতে বাধ্য হন। ১৯৪২ সাল পর্যন্ত আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। এ সময়ে বিভিন্ন সাংবাদিক, বুদ্ধিজীবী, কবি ও লেখক গোষ্ঠীর সঙ্গে তার পরিচিতি ঘটে। বিশিষ্ট সাংবাদিক, লেখক ও বুদ্ধিজীবী সত্যেন্দ্রনাথ মজুমদার ব্যক্তিগত সম্পর্কসূত্রে ছিলেন তার নিকটাত্মীয়। আনন্দবাজার পত্রিকায় চাকরি করার সময় তিনি মার্ক্সবাদের প্রতি আকৃষ্ট হন। সেই সূত্রে ‘বঙ্গীয় প্রগতি লেখক সংঘ’ ও ‘সোভিয়েত সুহৃদ সমিতি’র সঙ্গে তার সম্পর্ক স্থাপিত হয়। আনন্দবাজার ছাড়ার পর তিনি যোগ দেন সত্যেন্দ্রনাথ মজুমদার সম্পাদিত ‘অরণি’ পত্রিকায়। ফরাসি সরকারের আহ্বানে ১৮৪৮ সালে বৃত্তি নিয়ে গবেষণার জন্য ফ্রান্স যান। গবেষণা কর্মের স্বীকৃতিস্বরূপ তিনি প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট লাভ করেন। ফরাসি সাহিত্য অধ্যয়নের পর ১৯৫২ সালে দেশে ফিরে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে ফরাসি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হন। এরপর ২০ বছর সপরিবারে এলাহাবাদে বসবাস করেন। ১৯৭২ সালে কর্মজীবন থেকে অবসর নিয়ে কলকাতায় ফিরে আসেন। ১৯৯০ সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধিতে ভূষিত করে। ফরাসি ভাষা ও সাহিত্যে নিরন্তর গবেষণার জন্য ১৯৯২ সালে ফরাসি সরকার তাকে ‘লিজিয়ন অব অনার’ সম্মানে ভূষিত করে। ২০০০ সালের ২২ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সুহৃদ অরুণ মিত্র।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ লিটার দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থকের ব্রাজিলে যোগদান

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

১০

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১১

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১২

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১৩

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৪

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৫

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৬

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৭

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৮

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৯

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

২০
X