কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৫২ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

আহা মাতৃত্ব!

আহা মাতৃত্ব!

সমাজ-সভ্যতার সূচনালগ্ন কিংবা বলা চলে স্মরণাতীত কাল থেকেই মা ও মাতৃত্ব সবচেয়ে আবেগের ও সৌন্দর্যের বিষয়; এ কথা শুধু মানুষ নয়, যে কোনো প্রাণীর ক্ষেত্রেই প্রযোজ্য। সমাজে শিল্প-সাহিত্য ও সৃজনশীল জগতে মাকে যেভাবে গৌরবান্বিত করা হয়েছে, মানুষের অন্য কোনো সম্পর্ককে এতটা উচ্চ মর্যাদায় তোলা হয়নি। আজও মা শব্দটি একটি অনন্য আবেগ ও ভালোবাসার নাম, যিনি তার সন্তানের জন্য সব কিছু করতে পারেন। নিজের ভোগ-বিলাস-সুখ ত্যাগ করতে পারেন সন্তানের একটু হাসির বিনিময়ে। আগুনে ঝাঁপ দিতে পারেন নিজের নিশ্চিত মৃত্যুর কথা জেনেও। মা—যার তুলনা হয় না, অতুলনীয়া। সেই মা যখন নিজের মাতৃত্ব ও প্রসববেদনা ভুলে নিজ সন্তানের হন্তারক বনে যান, তা আমাদের স্তম্ভিত করবে, অবিশ্বাস্য মনে হবে—এটাই স্বাভাবিক। অবিশ্বাস্য হলেও এমন মর্মান্তিক ঘটনাই ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুরে।

শনিবার কালবেলায় প্রকাশিত এ-সংক্রান্ত একটি প্রতিবেদন বলছে, প্রতিপক্ষকে ফাঁসাতে দরকার ছিল একটি লাশের। আর সেই লাশ হিসেবে ওই মা বেছে নিয়েছেন নিজের সন্তানকে। বিনিময়ে নিয়েছেন লক্ষাধিক টাকা। জানা যায়, নিহত সিরাজুল ইসলাম মণ্ডল উপজেলার কৈজুরী ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত শাহাদত হোসেন মণ্ডলের ছেলে। সিরাজুল ইসলাম মাদকাসক্ত হওয়ায় পরিবার অতিষ্ঠ ছিল। অতএব বিরোধীপক্ষকে মামলায় ফাঁসাতে বেছে নেওয়া হয় তাকেই। পরিকল্পনায় রাজি হন সিরাজুলের মা শেফালী খাতুনও। এজন্য তাকে দেড় লাখ টাকা দেন গোষ্ঠীর নেতারা। জানা যায়, উপজেলার পূর্ব চরকৈজুরী গ্রামের মুসা মণ্ডল ও গফুর প্রামাণিক গোষ্ঠীর সঙ্গে একই এলাকার ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, খোকন মাস্টার ও চুন্নু মেম্বার গোষ্ঠীর আগে থেকেই শত্রুতা ছিল। এর আগে ২০২১ সালে দুই গোষ্ঠীর মধ্যে মারামারির ঘটনা ঘটে। তখন ওই ঘটনায় একজনের মৃত্যুও হয়। সে ঘটনায় মুসা মণ্ডল ও গফুর প্রামাণিক গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। পরবর্তী সময়ে ওই হত্যা মামলায় বাদীর সঙ্গে আসামিরা ৩১ লাখ ৫০ হাজার টাকায় আপস-মীমাংসা করে নেন। আপসের ৫ লাখ টাকা ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন মাস্টারের হাতে জমা দেওয়া হয়। বাকি টাকা যাতে না দিতে হয় এবং বাদীপক্ষের লোকজনকে ফাঁসানোর জন্য এ হত্যার পরিকল্পনা করা হয়। জবানবন্দিতে আসামিরা আরও জানান, ২৮ অক্টোবর সন্ধ্যায় সিরাজুলকে নিয়ে এক বাড়িতে আটকে রাখেন তারা। রাত সাড়ে ৩টায় তাকে ঘটনাস্থলে এনে প্রথমে গামছা দিয়ে গলা পেঁচিয়ে ধরা হয়। এরপর ছুরি দিয়ে শরীরের বিভিন্ন অংশে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। রোমহর্ষক এ হত্যাকাণ্ডের আট দিনেই রহস্য উদ্ঘাটন করে সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্য থেকে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পৃথিবীর সব ধর্ম কিংবা মহৎ দর্শনে হিংসা-প্রতিহিংসা-স্বার্থপরতার মতো খারাপ বিষয়কে বর্জনের কথা বলা হয়েছে। কেননা, এসব সমাজ তথা মানুষের জন্য মারাত্মক ক্ষতিকারক। স্বার্থ-প্রতিহিংসা শান্তিপূর্ণ সমাজ গঠনের পথে একটি অন্যতম বড় প্রতিবন্ধক। ব্যক্তি কিংবা গোষ্ঠীস্বার্থ যে মানুষকে নিকৃষ্টতম জায়গায় অবনমিত করতে পারে, তার উদাহরণ সমাজ রাষ্ট্রে অহরহ দেখা যায়। তবে একজন মা অর্থের মোহে কিংবা অন্যের সঙ্গে শত্রুতার জেরে নিজের সন্তানকে এমন নির্মমভাবে হত্যার পরিকল্পনা করতে পারার মতো ঘটনা দুর্লব। আমরা এ ঘটনার মধ্য দিয়ে স্বার্থ কিংবা প্রতিহিংসার কাছে এক নারীর মাতৃত্বের পরাজয়কেই প্রত্যক্ষ করলাম, যা অত্যন্ত খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X