কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৮:১১ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

শক্তি চট্টোপাধ্যায়

জন্মদিন
শক্তি চট্টোপাধ্যায়

শক্তি চট্টোপাধ্যায় আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান এবং বিংশ শতাব্দীর শেষভাগে বিশেষভাবে পরিচিত কবি। তিনি ১৯৩৩ সালের ২৫ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার বাহারু গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম বামানাথ চট্টোপাধ্যায় এবং মায়ের নাম কমলা দেবী। মাত্র চার বছর বয়সে বাবাকে হারান। ১৯৫১ সালে ম্যাট্রিকুলেশন পাস করেন। সে সময় কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার সদস্যপদ লাভ করেন। দারিদ্র্যের কারণে তার স্নাতক পাঠ অসমাপ্তই রয়ে যায়। সাহিত্যকে জীবিকা করার উদ্দেশ্যে উপন্যাস লেখা শুরু করেন। তার প্রথম উপন্যাস কুয়োতলা। নিজের কবিতাকে তিনি বলতেন পদ্য। স্ফুলিঙ্গ সমাদ্দার ছদ্মনামে লেখালেখি করতেন। আধুনিক বাংলা কবিতার ইতিহাসে অন্যতম প্রধান কবির কবিতার ছন্দে, গন্ধে, ভাষা প্রয়োগে এবং অর্থে কেউ কেউ তাকে জীবনানন্দ দাশের শেষ উত্তরসূরি হিসেবেও অভিহিত করে থাকেন। তার সবচেয়ে বিখ্যাত কাব্যগ্রন্থের নাম ‘যেতে পারি কিন্তু কেন যাবো’। ১৯৬১ সালের নভেম্বরে যে চারজন কবিকে হাংরি আন্দোলনের জনক মনে করা হয়, তাদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় অন্যতম। বাংলা সাহিত্যে স্থিতাবস্থা ভাঙার আওয়াজ তুলে, ইশতেহার প্রকাশের মাধ্যমে, শিল্প ও সাহিত্যের যে একমাত্র আন্দোলন হয়েছে, তার নাম হাংরি আন্দোলন। কবিপ্রতিভার স্বীকৃতিস্বরূপ তিনি আনন্দ ও সাহিত্য অকাদেমি পুরস্কারসহ প্রচুর পুরস্কার-সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৫ সালের ২৩ মার্চ কলকাতায় মৃত্যুবরণ করেন কবি শক্তি চট্টোপাধ্যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X