জাকির হোসেন
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ
ক্রান্তিকালের কথকতা

ফিরে দেখা: নব্বইয়ের গণঅভ্যুত্থান

ফিরে দেখা: নব্বইয়ের গণঅভ্যুত্থান

নব্বইয়ের গণঅভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এ অভ্যুত্থানের মাধ্যমেই গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এরশাদবিরোধী আন্দোলনে দীর্ঘ ৯ বছর তিনি আপসহীন ভূমিকা পালন করেছেন। তার ভূমিকা ছিল অনেকটা ফিলিপাইনের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী কোরাজন অ্যাকুইনোর মতো। তাই বাংলাদেশের রাজনীতিতে ওই সময় খালেদা জিয়া পরিচিতি পেয়েছিলেন বাংলাদেশের কোরাজন অ্যাকুইনো হিসেবে। দীর্ঘ আন্দোলনের সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়া হয়ে উঠেছেন দেশনেত্রী। অন্যদিকে এরশাদবিরোধী আন্দোলনে শেখ হাসিনার অবস্থান বরাবরই ছিল রহস্যজনক। এরশাদের সঙ্গে তিনি বারবার আপস করেছেন, আবার এরশাদকে তিনি বিরোধিতাও করেছেন। নব্বইয়ের গণআন্দোলনের মাধ্যমে তিনি হয়ে উঠেছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তবে তিনি তার সেই অবস্থানে স্থির থাকেননি। ক্ষমতা দখলের পর তিনি হয়ে ওঠেন আধুনিক বিশ্বের এক নৃশংস স্বৈরাচার। চব্বিশের বর্ষা বিপ্লবে তিনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। গণহত্যার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে।

সামরিক স্বৈরাচার এরশাদবিরোধী ধারাবাহিক আন্দোলনের একপর্যায়ে ১৯৯০ সালের ১৯ অক্টোবর তিন জোটের রূপরেখা ঘোষণা করা হয়। এ ঘোষণার পর সারা দেশে বিক্ষোভ এবং গণআন্দোলন ক্রমান্বয়ে তীব্র হতে থাকে। ১৯৯০ সালের এই দিনে (২৭ নভেম্বর) স্বৈরাচার এরশাদের লেলিয়ে দেওয়া গুণ্ডাবাহিনী মেডিকেল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব ডা. শামসুল আলম খান মিলনকে হত্যা করলে সারা দেশে বিক্ষোভের আগুন বারুদের মতো জ্বলে ওঠে। অবস্থা বেগতিক দেখে এরশাদ সারা দেশে জরুরি অবস্থা জারি করেন। আর বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে গৃহবন্দি করা হয়। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে গৃহবন্দি করা হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। তিনি পুলিশ কর্মকর্তাদের ফাঁকি দিয়ে তার বাসভবন থেকে গাড়িতে করে নিরাপদ স্থানে চলে যান।

অন্যদিকে ১৯৯০ সালের এই দিনে সামরিক স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদ সব সংবাদপত্রের ওপর সেন্সরশিপ জারি করেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে সাংবাদিকদের লিখিত প্রতিবেদন দেখিয়ে ছাড়পত্র আনার বিধান করা হয়। এরই প্রতিবাদে বিএফইউজে ও ডিইউজের ডাকে সাংবাদিকরা এরশাদের পতন না হওয়া পর্যন্ত ধর্মঘট পালনের ঘোষণা দেন। ফলে সারা দেশে সব সংবাদপত্রের প্রকাশনা বন্ধ থাকে। এদিকে কারফিউ লঙ্ঘন করে হাজার হাজার মানুষ রাজধানীতে মিছিল-সমাবেশ করে। এ সময় পুলিশ এবং বিডিআরের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ হয়। এরশাদের পতন না হওয়া পর্যন্ত সাংবাদিকরা ধর্মঘট পালন করার আন্দোলনের উত্তপ্ত সময়ে বাংলাদেশের মানুষ দেশের সঠিক চিত্র দেশের গণমাধ্যমগুলোর মাধ্যমে জানতে পারেনি। এ সময় দেশের মানুষের প্রধানতম ভরসা ছিল বিবিসি এবং ভয়েস অব আমেরিকার থেকে সম্প্রচারিত বাংলা সংবাদ। এদিন বিবিসি ‘হাসিনা অন্তরীণ: খালেদা আত্মগোপনে: জরুরি অবস্থার বিরুদ্ধে আওয়ামী লীগের হুঁশিয়ারি’ এবং ‘অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি’ শিরোনামে দুটি প্রতিবেদন সম্প্রচার করে। প্রতিবেদন দুটি হুবহু তুলে ধরা হলো:

হাসিনা অন্তরীণ: খালেদা আত্মগোপনে: জরুরি অবস্থার বিরুদ্ধে আওয়ামী লীগের হুঁশিয়ারি

আজ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে গৃহান্তরীণ রাখা হয়েছে বলে তার দল থেকে খবর দেওয়া হয়েছে। অন্যদিকে, বেগম খালেদা জিয়া গ্রেপ্তার এড়ানোর জন্য আত্মগোপন করেছেন। দেশে কোনো জরুরি অবস্থা আরোপিত হলে লাগাতার ধর্মঘট অনুষ্ঠিত হবে বলে আজ রাজনৈতিক দল আওয়ামী লীগ এক ঘোষণায় জানিয়েছে। বিরোধী জোটসমূহ আগামীকাল ঢাকাতে সাধারণ ধর্মঘটের আহ্বান দিয়েছে এবং হত্যা, গ্রেপ্তার ও গৃহান্তরীণের প্রতিবাদে আগামী শনিবার হরতালেরও আহ্বান দেওয়া হয়েছে। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে গৃহবন্দি করা হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গ্রেপ্তার এড়াতে সক্ষম হন। বিএনপির নেতারা বলেছেন, পুলিশ কর্মকর্তাদের উপেক্ষা করে বেগম খালেদা জিয়া তার বাসভবন থেকে গাড়িতে করে চলে যান। তিনি এখন কোথায় আছেন তা জানা যায়নি।

বিরোধীদলীয় ৩টি জোট প্রেসিডেন্ট এরশাদের পদত্যাগের দাবিতে এবং এরশাদবিরোধী বর্তমান আন্দোলনের সময় যে সমস্ত খুনোখুনি হয়েছে তার প্রতিবাদে একগোছা কর্মসূচি ঘোষণা করেছে। মনে হচ্ছে যে, জোট ৩টি এখন ঐক্যবদ্ধভাবে কাজ করছে। এই কর্মসূচি অনুযায়ী পহেলা ডিসেম্বর দেশব্যাপী হরতাল পালন করা হবে। জোট ৩টি বলেছে, সরকার দেশে জরুরি অবস্থা জারি করতে পারে, যদিও তার কোনো প্রয়োজন নেই। তারা জনগণকে আহ্বান জানিয়েছেন, যদি জরুরি অবস্থা ঘোষণা করা হয় তবে যেন তার পর দিন থেকেই জনগণ অনির্দিষ্টকালের জন্য হরতাল শুরু করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অস্ত্রধারীদের আক্রমণ ও তার ফলে গতকাল দুজনের নিহত হবার ফলে এবং বিরোধীদলীয় নেতাদের গ্রেপ্তার প্রতিবাদে ও প্রেসিডেন্ট এরশাদের সরকারের পদত্যাগের দাবিতে আজ সন্ধ্যায় ঢাকা শহরে অনেকগুলো বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল। হাজার হাজার লোক রাস্তায় নামে এবং কোনো কোনো জায়গায় সহিংসতাও দেখা দেয়।

এদিকে, পুলিশ আওয়ামী লীগ নেতা মোস্তফা মহসীন মন্টুকে ঢাকায় তার বাসভবন থেকে গ্রেপ্তার করেছে। তাকে নিয়ে যাবার সময় জনতা পুলিশকে বাধা দিলে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে এবং ঐ এলাকায় পুলিশের সঙ্গে আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ শুরু হয়।

এদিকে যে সকল অস্ত্রধারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে পড়েছিল তাদের এবং পুলিশের গুলিতে আজ সকালে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, অস্ত্রধারীদের ধাওয়া করার সময় সরকারবিরোধী ছাত্ররা তাদের দিকে গুলি ছুড়লে পুলিশ গুলি করে।

গত দুদিন ধরেই এই অস্ত্রধারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারবিরোধী ছাত্রদের উপর গুলি চালাচ্ছিল। এদের নেতৃত্বে ছিল অল্পকিছু যুবক, যাদেরকে বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্র সংগঠন থেকে বের করে দেয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্দিকে পুলিশ ও বিডিআরকে মোতায়েন করা হয়েছে কিন্তু গুলি করে যারা এসব খুন করেছে তাদের কাউকে এখনো গ্রেপ্তার করা হয়নি।

অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি

আতাউস সামাদ আমাদের জানিয়েছেন যে, আজ স্থানীয় সময় রাত ৯টা থেকে কারফিউ বলবৎ করা হচ্ছে এবং জানা যায় যে, শেখ হাসিনাকে ৩২ নম্বর ধানমণ্ডির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সংক্ষিপ্ত করে সংবাদাতাদের বলেন যে, তার গমনাগমন বন্ধ করা হচ্ছে। তিনি বলেন, সরকার থেকে তার কোনো নিরাপত্তার প্রয়োজন নেই। তিনি আরো বলেন, আল্লাহই আমাদের রক্ষা করবেন। তিনি বলেন, আন্দোলন অব্যাহত থাকবে এবং আমরা আরো জানতে পেরেছি যে, জরুরি অবস্থা বলবৎ হলে সাংবাদিকরা কাজ থেকে বিরত থাকবেন।

আজ ঢাকাতে সশস্ত্র ব্যক্তিরা বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের একজন নেতৃস্থানীয় ব্যক্তি ডা. শামসুল আলম খান মিলনকে গুলি করে হত্যা করেছে। বাংলাদেশে মেডিক্যাল অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব বিক্ষোভ চলাকালে শরীরের পেছন দিক থেকে গুলিবিদ্ধ হন।

সশস্ত্র ব্যক্তিরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরকারবিরোধী ছাত্র বিক্ষোভকারীদের গুলি ছোড়ার সময় তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। সরকারী নীতির বিরুদ্ধে ডাক্তারদের এক প্রতিবাদ মিছিলে যোগ দিতে তিনি বিএমএর মহাসচিব মোস্তফা জালাল মহিউদ্দিনের সাথে একটি সাইকেল রিক্সায় করে পিজি হাসপাতালের দিকে যাচ্ছিলেন।

বিএমএর আহ্বানে স্বাস্থ্যনীতির প্রতিবাদে ডাক্তারাও আজ ২৪ ঘণ্টা ধরে ধর্মঘট করছিলেন। ডা. শামসুল আলম খান মিলন ছিলেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফিজিওলজি বিভাগের শিক্ষক। তাঁকে হত্যা করায় বিএমএ, বাংলাদেশ মেডিক্যাল কলেজ শিক্ষক ফেডারেশন এবং ডাক্তারদের অন্যান্য পেশাদারি সংস্থা এখন থেকে দেশের সব হাসপাতাল ও মেডিক্যাল কলেজে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের ঘোষণা করেছেন।

আজ সন্ধ্যায় বিরোধীদলীয় ৩ জোট ডা. শামসুল আলম খানকে খুন করার প্রতিবাদে আগামীকাল ঢাকা শহরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হারতালের ডাক দেয়। বিএমএ আগামীকাল দেশব্যাপী অর্ধদিবস হরতালের আহ্বান জানায়।

এক সমাবেশে ঢাকা মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল ঘোষণা করেন, তিনি ও কলেজের অন্যসব শিক্ষক সরকারের কাছে তাদের পদত্যাগপত্র পেশ করেছেন। (বিবিসি ২৭/১১)

লেখক: সাংবাদিক ও গবেষক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X