কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

মোবাইল ডাটার দাম ও মান

মোবাইল ডাটার দাম ও মান

দেশের মোবাইল ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি জনঅসন্তোষ নতুন নয়। প্রতিষ্ঠানগুলোর দুর্বল সেবা, অযৌক্তিক দাম, মেয়াদ শেষে অব্যবহৃত ডাটা পরের প্যাকেজে যুক্ত না হওয়াসহ নানাবিধ কারণে অসন্তোষ সেবাগ্রহীতাদের। এ নিয়ে জনপরিসরে নিন্দা-সমালোচনা আর সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের সঙ্গে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর আলাপ-আলোচনাও এযাবৎকালে কম হয়নি। পরিতাপের বিষয়, কাজের কাজ হয়নি কিছুই। উপরন্তু গত দেড় বছরে নতুন করে ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছে মোবাইল ফোন অপারেটররা, যা কোনো বিবেচনাতেই গ্রহণযোগ্য নয়।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবর বলছে, গত ১৮ মাসে দেশের মোবাইল ফোন অপারেটরদের ইন্টারনেট ডাটা প্যাকেজের দাম বেড়েছে উল্লেখযোগ্যহারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ মূল্য পর্যালোচনায় এ চিত্র উঠে আসে। বিভিন্ন অপারেটরের এক বছরের ডাটা প্যাকেজ মূল্য বিশ্লেষণ করে সংস্থাটি এটি তৈরি করে। দেখা যায়, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক—এই চার মোবাইল অপারেটরই বিভিন্ন মেয়াদে ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়িয়েছে। পিছিয়ে নেই রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটরও। এ মূল্যবৃদ্ধি সব ধরনের গ্রাহকের ওপর সরাসরি নানামুখী নেতিবাচক প্রভাব ফেলছে। এ ছাড়া সেবার মান নিয়ে রয়েছে নানা অভিযোগ।

মোবাইল অপারেটরদের এ অবস্থানের কেন পরিবর্তন হচ্ছে না কিংবা সেবাদানের প্রশ্নে তারা কেন ‘গ্রহণযোগ্য’ বা ‘যৌক্তিক’ অবস্থান নিচ্ছে না বা নিতে পারছে না? তারা যেন গ্রাহকদের সাশ্রয়ে ভালো সেবা দিতে পারে, সেজন্য গত দেড় বছরে সরকারের তরফ থেকে নানা রকমের সুযোগ-সুবিধার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কেন করা হয়েছে? তারা যেন বিশেষ করে ইন্টারনেটের দাম ও মান কমাতে পারে। কিন্তু তারা হাঁটছে উল্টোপথে। খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী মোবাইল ইন্টারনেটের দাম না কমানোয় অপারেটরদের যেসব সুবিধা দেওয়া হয়েছে সেগুলো ‘পুনর্বিবেচনা’ করা হবে বলে সতর্ক করেন। তিনি একটি ফেসবুক পোস্টে লেখেন, সরকার এরই মধ্যে অপারেটরদের ডিডব্লিউডিএম এবং ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে। এ অবস্থায় মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেটের দাম না কমানোর কোনো যুক্তিসংগত কারণ নেই। এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করেন, ‘যেসব ট্রান্সমিশন সুবিধা অপারেটররা চেয়েছিল, সেগুলো আমরা দিয়েছি। এখন তারা দাম না কমালে তাদের দেওয়া পুরোনো বকেয়া এবং বর্তমান সুবিধাগুলো ফের আলোচনায় আনা হবে।’ তার মানে, সরকারের তরফ থেকে সুবিধা বাগিয়ে নেওয়ার কাজটি অপারেটরগুলো ঠিক মতোই করেছে। কিন্তু বিনিময়ে গ্রাহকসেবার বিষয়ে তারা উদাসীন! এমনকি কাজ হচ্ছে না সরকারের সতর্কবার্তায়ও!

আমরা মনে করি, মোবাইল অপারেটরদের নানা রকমের সুবিধা দেওয়ার পরও দাম না কমিয়ে বৃদ্ধির ঘটনা গ্রাহকদের সঙ্গে প্রতারণার শামিল। অত্যন্ত জনঘনিষ্ঠ এ ইস্যুতে অপারেটরগুলোকে জবাবদিহির আওতায় আনা উচিত। তার আগে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিটিআরসি এবং ডাক-টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কেও জবাবদিহির আওতায় আনা জরুরি। কেননা প্রতিষ্ঠান দুটি সেবা প্রদান এবং নীতিমালা প্রণয়নে দায়িত্বপ্রাপ্ত। অবশ্য এরই মধ্যে বিটিআরসিকে মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর চিঠি পাঠানো হয়েছে। মনে রাখা জরুরি, মোবাইল ইন্টারনেটের মূল্যবৃদ্ধি গ্রাহকদের নানাভাবে ভোগান্তির সৃষ্টি করে। দাম বাড়ায় প্রান্তিক জনগোষ্ঠী ইন্টারনেট বঞ্চিত হচ্ছে। এর ফল ইতিবাচক কিছু নয়। আমাদের প্রত্যাশা, মোবাইল ইন্টারনেটের দাম ও মান নিয়ে জনস্বার্থের কথা বিবেচিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

১০

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১২

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১৩

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৪

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৫

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৬

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৭

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৮

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৯

খাল নেই, তবু কোটি টাকার সেতু

২০
X