

: অপর লোকে তোমাদের প্রতি যেমন ব্যবহার করুক, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করো
: ঘৃণা নয়, ভালোবাসো। ভালোবাসো সবাইকে, ভালোবাসো তোমার প্রতিবেশীকে, এমনকি তোমার শত্রুকেও। মানুষকে ক্ষমা করো, তাহলে তুমিও ক্ষমা পাবে। পাপীকে নয়, ঘৃণা করো পাপকে। ঈশ্বরকে ভয় করো।
: তুমি ঈশ্বরকে তোমার সর্বস্ব দিয়ে প্রেম করবে এবং অন্য মানুষকে নিজের মতোই প্রেম করবে
: এমন ভালো গাছ নাই, যাহাতে মন্দ ফল ধরে এবং এমন মন্দ গাছও নাই, যাহাতে ভালো ফল ধরে। স্ব স্ব ফল দ্বারাই প্রত্যেক গাছ চেনা যায়; লোকে তো কাঁটাবন হইতে ডুমুর সংগ্রহ করে না এবং শ্যাকুলের ঝোপ হইতে দ্রাক্ষাফল সংগ্রহ করে না। ভালো মানুষ আপন হৃদয়ের ভালো ভান্ডার হইতে ভালোই বাহির করে এবং মন্দ মানুষ মন্দ ভান্ডার হইতে মন্দই বাহির করে; যেহেতু হৃদয়ের উপচয় হইতে তাহার মুখ কথা কহে।
: তোমার ইচ্ছা সিদ্ধ হোক স্বর্গে ও পৃথিবীতে
: তোমাদের পিতা যেমন দয়ালু, তোমরাও তেমনি দয়ালু হও
: তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও; যাহারা তোমাদিগকে দ্বেষ করে, তাহাদের মঙ্গল করিও; যাহারা তোমাদিগকে শাপ দেয়, তাহাদিগকে আশীর্বাদ করিও; যাহারা তোমাদিগকে নিন্দা করে, তাহাদের জন্য প্রার্থনা করিও।
: যাহারা শরীর বধ করে, কিন্তু আত্মা বধ করিতে পারে না, তাহাদিগকে ভয় করিও না; কিন্তু যিনি আত্মা ও শরীর উভয়ই নরকে বিনষ্ট করিতে পারেন, বরং তাহাকেই ভয় করো।
: একজন অন্ধ আর একজন অন্ধকে পথ দেখাতে পারে না, কারণ এরকম করলে তারা উভয়েই গর্তে পড়বে।
: ক্ষমা করো, তুমিও ক্ষমা পাবে
: দান করো, প্রতিদানে তুমিও পাবে আর তুমি যেমন দেবে ঠিক ততখানি ফেরত পাবে
: ধন্য দীনহীনরা কারণ ঈশ্বরের রাজ্য তোমাদেরই
: যে তোমার চাদরটা নিয়ে নেয় তাকে তুমি তোমার জামাটাও দিয়ে দাও
: কেউ তোমার কিছু জিনিস নিলে সেটাকে আর ফেরত চেও না
: যারা তোমাকে ভালোবাসে শুধু তাদেরই ভালোবাসলে তোমার কৃতিত্ব কোথায় বলো? পাপীরাও তো তাই করে
: এমন ছেলে যার সে মা কত সুখী, তার চেয়েও সুখী যে ঈশ্বরের বাক্য শুনে সেই মতো চলে
: তুমি অন্যের নিকট যেরূপ ব্যবহার পাইতে ইচ্ছা করো, অন্যের প্রতিও সেইরূপ ব্যবহার করো
: যদি কেউ তোমার এক গালে চড় মারে তাকে তুমি অন্য গাল পেতে দাও
: কাউকে দোষ দিও না দেখবে তুমিও দোষী হবে না
: অন্যের বিচার করো না তোমার ক্ষেত্রেও তাই ঘটবে
: ধন্য যারা ক্ষুদিত তারা পরিতৃপ্ত হবে
: আমি আছি তোমার সঙ্গে চিন্তা কেন তোমার… একবার ডাকো... দেখবে সাড়া পাবে আমার