কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৭ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

নৌপথে ঝুঁকি এড়াতে সতর্ক হোন

নৌপথে ঝুঁকি এড়াতে সতর্ক হোন

আমাদের দেশে শীতকালে ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা নতুন নয়। দেশের বিভিন্ন অঞ্চলে জেঁকে বসেছে শীত। প্রায় সারা দেশ ঢেকেছে ঘন কুয়াশায়। কুয়াশার কারণে এরই মধ্যে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে। বিশেষ করে নৌপথে ঘটছে একের পর এক দুর্ঘটনা। বৃহস্পতিবার মধ্যরাতে মেঘনায় ভয়াবহ এক দুর্ঘটনাসহ একই দিন নদীপথের একাধিক জায়গায় ঘটেছে আরও দুর্ঘটনা। এর মধ্যে অন্তত দুটি ঘটনায় ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। চিকিৎসাধীন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক বলে জানা গেছে। বলার অপেক্ষা রাখে না, প্রতিটি দুর্ঘটনাই অত্যন্ত দুঃখজনক ও হতাশার, যা কারও কাছেই প্রত্যাশিত নয়।

আমরা জানি, দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে যাতায়াতের সহজ ও নিরাপদ মাধ্যম হিসেবে পরিচিত নৌপথ। কিন্তু শীতের মৌসুমে ঘন কুয়াশার কারণে নৌপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। শনিবার কালবেলায় প্রকাশিত খবর অনুসারে, কয়েকদিন ধরেই পদ্মা-মেঘনার চাঁদপুর অঞ্চল পাড়ি দিতে গিয়ে প্রায়ই নৌ-দুর্ঘটনা ঘটছে। ঘন কুয়াশার চাদরে ঢাকা মেঘনা নদীতে বৃহস্পতিবার মধ্যরাতে ঘটে বিভীষিকাময় এক দুর্ঘটনা। এদিন ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ এবং ভোলা থেকে সদরঘাটগামী এমভি জাকির সম্রাট-৩ নামে দুটি লঞ্চ চাঁদপুরের হরিণাঘাট এলাকায় পৌঁছালে ঘন কুয়াশার কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চ দুটির মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে একটি লঞ্চ আরেকটির পাঁজর বরাবর উঠে যায়। মাঝ নদীতে হঠাৎ বিকট শব্দ আর তীব্র ঝাঁকুনিতে ঘুম ভাঙে যাত্রীদের। ছড়িয়ে পড়ে আতঙ্ক। এ দুর্ঘটনায় অন্তত চার যাত্রী নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। মধ্যরাতে মাঝ নদীতে হঠাৎই নেমে আসা এ বিভীষিকার জন্য প্রস্তুতি ছিল না কারও। ধারণা করা হচ্ছে, নিশ্ছিদ্র কুয়াশার কারণে ‘ভিজিবিলিটি’ হ্রাসই এ দুর্ঘটনার কারণ। একই রাতে মতলব উত্তরের মেঘনার মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা বালুবাহী বাল্কহেডের সঙ্গে লঞ্চের সংঘর্ষ হয়। লঞ্চটিতে হাজারখানেক যাত্রী থাকলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে, চাঁদপুরে মেঘনায় ঢাকা থেকে বরিশাল ও চাঁদপুরগামী দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষ হয়। এতে একটি লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়। ঘটেনি হতাহতের কোনো ঘটনা। তবে নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবে প্রাণহানি ঘটে। শুক্রবার ভোরের এ দুর্ঘটনায় বিকেলে বাল্কহেডের নিখোঁজ দুই খালাসির মরদেহ উদ্ধার করা হয়। এ দুর্ঘটনাও ঘন কুয়াশার কারণে ঘটে বলে ধারণা করা হচ্ছে।

আমরা মনে করি, শীতকালে ঘন কুয়াশার সময় শুধু নৌপথ নয়, যে কোনো পথেই দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। ফলে এ সময়টাতে দুর্ঘটনা এড়াতে ঝুঁকিমুক্ত চলাচল আবশ্যক। এজন্য সব পক্ষের সচেতনতা, সতর্কতা এবং দায়িত্বশীলতার বিকল্প নেই। অর্থাৎ এ সময়, বিশেষ করে যারা নৌযান চালাচ্ছেন, তাদের যেমন সতর্ক হওয়া উচিত; একই সঙ্গে অধিক দায়িত্বশীল হওয়া উচিত নৌপথ ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের। আমরা দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে ক্ষতির শিকার পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য সরকারসহ যে কোনো সমর্থ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। এরই মধ্যে দুর্ঘটনায় হতাহতদের জন্য অনুদানের ঘোষণা দিয়েছে সরকারের সংশ্লিষ্ট অধিদপ্তর। আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি এসব দুর্ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টরা আরও তৎপর ও যত্নবান হবেন বলে আমাদের বিশ্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দিদের মাঝে মৌসুমী ফল বিতরণ

রাতের মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আটক ৫

ময়লাবাহী ট্রাকচাপায় যুবদল ও ছাত্রদল নেতার মৃত্যু

সরকার অনিয়মের নির্বাচন করলে মুখ থুবড়ে পড়বে : জাতীয় পার্টির মহাসচিব

সোলার এনার্জিতে উজ্জ্বল পদ্মা সেতুর সার্ভিস এরিয়া, কমছে বিপুল বিদ্যুৎ বিল

আর্মি স্টেডিয়ামে কূটনৈতিক কোর ও বাংলাদেশের কর্মকর্তাদের প্রীতি ম্যাচ

প্রধানমন্ত্রীর মূল লক্ষ্য সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা : অধ্যাপক ডোনার

যে জয়ের কথা স্মরণ করলেন মাশরাফি

১০

শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যা 

১১

প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার করল যুক্তরাষ্ট্র

১২

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

১৩

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

১৪

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

১৫

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

১৬

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

১৭

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

১৮

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

১৯

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

২০
X