বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ০২:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

বাংলাদেশ ও খালেদা জিয়া

বাংলাদেশ ও খালেদা জিয়া

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অনন্য নাম। তিনি শুধু একটি দলের নেত্রী নন, বরং দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদী চেতনার এক দৃঢ় প্রতীক। নানা ঘাত-প্রতিঘাত, রাজনৈতিক সংকট ও ব্যক্তিগত ত্যাগের মধ্য দিয়ে তার যে আদর্শিক অবস্থান গড়ে উঠেছে, তা আজও বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক ও দিকনির্দেশনামূলক। বলা যায়, খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করলে বাংলাদেশ কখনো পথভ্রষ্ট হবে না।

খালেদা জিয়ার রাজনীতির মূল ভিত্তি ছিল গণতন্ত্র ও জনগণের অধিকার। তিনি বিশ্বাস করতেন রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ আর রাষ্ট্র পরিচালনার ক্ষমতা জনগণের ভোটের মাধ্যমেই নির্ধারিত হওয়া উচিত। তার শাসনামলে সংসদীয় গণতন্ত্রকে কার্যকর রাখার চেষ্টা, বিরোধী দলের মতপ্রকাশের সুযোগ এবং নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার উদ্যোগ এ কথাই প্রমাণ করে। আজ যখন গণতান্ত্রিক মূল্যবোধ নানা চ্যালেঞ্জের মুখে, তখন তার আদর্শ আমাদের স্মরণ করিয়ে দেয় যে, গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

জাতীয়তাবাদী রাজনীতির ক্ষেত্রেও খালেদা জিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন আপসহীন। বিদেশি প্রভাব বা আধিপত্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া, জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া এবং আত্মমর্যাদাশীল পররাষ্ট্রনীতির পক্ষে তার অবস্থান ছিল সুস্পষ্ট। এ জাতীয়তাবাদী চেতনা বাংলাদেশকে আত্মনির্ভরশীল ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত করার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

খালেদা জিয়ার আরেকটি বড় আদর্শিক দিক ছিল সামাজিক ন্যায়বিচার। তিনি দরিদ্র, শ্রমজীবী ও প্রান্তিক মানুষের কথা রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে চেয়েছিলেন। তার সময়কার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উদ্যোগ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অবদান রেখেছে। উন্নয়ন যে শুধু অবকাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং মানুষের মর্যাদা ও ন্যায্য অধিকার নিশ্চিত করাই উন্নয়নের মূল লক্ষ্য—এ দর্শন তার রাজনীতিতে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

নারীর ক্ষমতায়নেও খালেদা জিয়া ছিলেন এক অনুপ্রেরণার নাম। একজন নারী হিসেবে তিনবার দেশের প্রধানমন্ত্রী হওয়া শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের নারীসমাজের আত্মবিশ্বাস বৃদ্ধির একটি বড় উদাহরণ। তিনি দেখিয়েছেন, নেতৃত্ব, দৃঢ়তা ও প্রজ্ঞা লিঙ্গনির্ভর নয়। আজকের তরুণ প্রজন্মের নারীদের জন্য তার রাজনৈতিক জীবন এক শক্তিশালী প্রেরণার উৎস।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, খালেদা জিয়ার আদর্শ ছিল সহনশীলতা ও রাজনৈতিক সহাবস্থানের পক্ষে। ভিন্নমতকে শত্রু হিসেবে নয়, বরং গণতন্ত্রের স্বাভাবিক অংশ হিসেবে দেখার মানসিকতা তিনি ধারণ করতেন। শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক বিভাজনকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের মিথ্যে বয়ান সৃষ্টি এবং মুক্তিযুদ্ধকে ঢাল হিসেবে ব্যবহার করে গড়ে তোলা হয়েছিল লুটপাটের মাফিয়াতন্ত্র। আওয়ামী লীগের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে যারা কথা বলত, তাদের চিহ্নিত করা হয় মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী হিসেবে। এভাবেই রাজনীতিকে ক্রমেই বিভাজন ও সংঘাতমুখী করা হয়, এমন একটি পরিস্থিতিতে খালেদা জিয়ার আদর্শ আরও বেশি প্রাসঙ্গিক।

বাংলাদেশের সামনে এখন অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নানা চ্যালেঞ্জ বিদ্যমান। এ সংকট উত্তরণে প্রয়োজন একটি নৈতিক, গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক রাজনৈতিক দর্শন। খালেদা জিয়ার আদর্শ সেই দিশা দেখাতে পারে। ইতিহাস প্রমাণ করে, যে জাতি তার মূল্যবোধ ও আদর্শ থেকে বিচ্যুত হয়, সে জাতি পথ হারায়। আর যে জাতি সঠিক আদর্শ আঁকড়ে ধরে এগিয়ে চলে, তার ভবিষ্যৎ হয় আলোকিত। খালেদা জিয়ার আদর্শ ধারণ করলেই বাংলাদেশ সেই আলোকিত পথেই এগোবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১১

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১২

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৩

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৪

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৫

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৬

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৮

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৯

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

২০
X