শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৪, ০৩:৩২ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ১২:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

একজন অভিনয়শিল্পীর জন্য পারিশ্রমিক বড় বিষয় নয়

অভিনেতা আনন্দ খালেদ। ছবি: সংগৃহীত
অভিনেতা আনন্দ খালেদ। ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেতা আনন্দ খালেদ। একযুগের বেশি সময়ের অভিনয় ক্যারিয়ার তার। দীর্ঘ এ সময়ে তিনি উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক, সিনেমা ও ওটিটি কনটেন্ট। বহুমাত্রিক চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করা এই অভিনেতা কথা বলেছেন কালবেলার সঙ্গে। জানিয়েছেন, একজন অভিনেতা সব ধরনের কাজ করতে চায়।

আনন্দ খালেদ ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা কুড়িয়েছেন। তবে কমেডি চরিত্রে তার দর্শকপ্রিয়তা বেশি।

এ বিষয়ে অভিনেতা বলেন, ‘আমি একজন অভিনেতা। সব ধরনের কাজ করতেই আমি ভালোবাসি। এক কথায় আমি ভার্সেটাইল কাজ করতে পছন্দ করি। আমার ক্যারিয়ারে দেখবেন, মোটামুটি সব ধরনের চরিত্রে কাজের অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে থেকে আমার কমেডি চরিত্রগুলো বেশি আলোচিত হয়। তবে আমি চরিত্রের প্রয়োজনে নিজেকে সবসময় ভাঙার চেষ্টা করছি, যা দর্শক আমার সাম্প্রতিক কাজগুলো দেখলে বুঝতে পারবেন। যেমন চিঠি দিও শিরোনামে একটি নাটক করলাম, কাপল অব ক্যাম্পাস ও আইজ্যাক লিটনের মতো কিছু জনপ্রিয় কাজ করলাম। যার প্রতিটি চরিত্র আমার জন্য আলাদা ছিল। কারণ একজন অভিনেতা কখনো বলবে না আমি শুধু নাটক করব বা সিনেমা করব। তাকে সব ধরনের কাজ করতে হবে। কারণ তার কাছে গল্পটাই হচ্ছে আসল। ভালো গল্প হলে আমি সব প্ল্যাটফর্মেই কাজ করি।’ এ সময় কাজের পারিশ্রমিক নিয়েও কথা বলেন এই অভিনেতা। তিনি বলেন, ‘পারিশ্রমিক একজন অভিনয়শিল্পীর জন্য বড় বিষয় নয়। কারণ প্রকৃত অভিনেতা কখনো অর্থের অপেক্ষায় থাকে না। সে সবসময় ভালো একটি গল্পের খোঁজে থাকে। আমি এমন বেশকিছু অভিনেতা দেখেছি, যারা একটি ভালো গল্পে অভিনয়ের জন্য পারিশ্রমিক না নিয়ে কাজ করে দিয়েছেন। কেউ যদি অর্থের জন্য ভালো একটি চরিত্র ছেড়ে দেয়, তাহলে তাকে দিয়ে আর যাই হোক অভিনয় হবে না।’

আনন্দ খালেদের এখন নাটকের ব্যস্ততাই সবচেয়ে বেশি। দেশের নাটকের ভবিষ্যৎ নিয়েও আশাবাদী এই অভিনেতা। তার মতে, দেশের নাটক ইন্ডাস্ট্রিতে এখন অনেক কাজ হচ্ছে। বিশেষ করে ইউটিউব নাটকগুলো দর্শকপ্রিয়তা পাচ্ছে। এ ছাড়া নতুন নতুন তরুণ নির্মাতার আগমনে এই ইন্ডাস্ট্রি আরও এগিয়ে যাবে বলে আশাবাদী এই অভিনেতা।

আনন্দ খালেদ ‘ছুঁয়ে দিলে মন’, ‘বিশ্ব সুন্দরী’ মতো সিনেমায় অভিনয় করেছেন। এ ছাড়া নেটওয়ার্কের বাইরের মতো ওয়েব ফিল্মে কাজ করে প্রশংসিত হয়েছেন তিনি। এ ছাড়া তার অভিনীত জনপ্রিয় নাটকের তালিকাও বিশাল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

ভারতের সাথে পারল না বাংলাদেশ

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১০

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১১

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১২

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৩

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৪

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

১৫

বিশ্বকাপে লাল কার্ডের রেকর্ডে শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অবস্থান কোথায়

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

১৭

‘হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবানন ছাড়বে না ইসরায়েল’

১৮

মিয়ানমার থেকে আসা ২.৫ কোটি টাকার অবৈধ জাল জব্দ

১৯

বিশ্বকাপের মাঝেই বিপর্যয়! প্রতিযোগিতা থেকে এক দেশকে নিষিদ্ধ করল ফিফা

২০
X