তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৯:০৫ এএম
আপডেট : ০২ জুন ২০২৬, ০৯:২০ এএম
প্রিন্ট সংস্করণ

সাংহাইয়ের পথে ‘সাঁকোটা দুলছে’

সাংহাইয়ের পথে ‘সাঁকোটা দুলছে’

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয়েছে বাংলাদেশের সিনেমা ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট (সাঁকোটা দুলছে)’ । চীনের সাংহাই শহরে আগামী ১২ থেকে ২১ জুন অনুষ্ঠিত হবে উৎসবটির ২৮তম আসর। সেখানে ১৫ জুন বিশ্ব প্রিমিয়ার হবে বাংলাদেশের এ চলচ্চিত্রের।

‘সাঁকোটা দুলছে’ নির্মিত হয়েছে বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র এবং জার্মানির মোগাডার ফিল্মের যৌথ উদ্যোগে। সিনেমাটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ এবং প্রযোজনা করেছেন অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক। এটি পরিচালক, প্রযোজক এবং প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

গ্রামীণ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে নির্মিত সাদা-কালো এ চলচ্চিত্রে উঠে এসেছে তিন নারীর সংগ্রাম, স্বপ্ন এবং সামাজিক নিপীড়নের গল্প। কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা ও নানা বাধা অতিক্রম করে এক অন্ধ তরুণীর আত্মমুক্তির যাত্রাকে কেন্দ্র করে এগিয়েছে চলচ্চিত্রের কাহিনি।

নির্মাতার মতে, ছবিটি নারীর স্বাধীনতা, বিশ্বাস ও সামাজিক নিয়ন্ত্রণের প্রশ্নকে এক কাব্যিক চলচ্চিত্রভাষায় তুলে ধরেছে। উৎসবে অংশ নিতে প্রযোজক মনোজ প্রামাণিক, পরিচালক ইশতিয়াক আহমেদ এবং প্রধান চরিত্রের অভিনয়শিল্পী সানজিদা আক্তার জুনের দ্বিতীয় সপ্তাহে বাংলাদেশ ছাড়বেন। ১৫ জুনের প্রদর্শনীতে তারা সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

প্রায় ৮০ মিনিট দৈর্ঘ্যের এ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার, তাহমিদা রহমান, সুমাইয়া হক, অশোক ব্যাপারী, সাবিহা জামান, পঙ্কজ মজুমদার, মুনসিফ মিম, নিশাত তাসনিম, মামুন রেজা, রবিউস সানি, ফয়সাল, পিয়াল সরকারসহ অনেকে।

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের পর চলচ্চিত্রটি বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। পরবর্তী সময়ে বাংলাদেশের দর্শকের জন্যও এটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানান প্রযোজক।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X