কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অমর একুশে বইমেলায় প্রকাশিত হলো জেকের উদ্দিন সম্রাটের ‘ডিজিটাল সম্প্রচার’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলা ভাষায় সম্প্রচার কৌশল ও আধুনিক মিডিয়া প্রযুক্তি নিয়ে দীর্ঘদিনের ঘাটতি পূরণ করতে প্রকাশিত হয়েছে নতুন বই ‘ডিজিটাল সম্প্রচার’। অমর একুশে বইমেলাকে সামনে রেখে বইটি বাজারে এনেছে স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান ইত্যাদি গ্রন্থ প্রকাশ।

সহজ ও প্রাঞ্জল ভাষায় টেলিভিশন সম্প্রচারের খুঁটিনাটি থেকে শুরু করে অনলাইন ও ডিজিটাল মাধ্যম, আইপি টিভি, ওটিটি প্ল্যাটফর্ম, সামাজিক মাধ্যম এবং সর্বশেষ এআই প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক বইটিতে তুলে ধরা হয়েছে। বইটির লেখক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির সম্প্রচার ও বার্তা পরিচালক জেকের উদ্দিন সম্রাট।

বইমেলার শুরু থেকেই ইত্যাদি গ্রন্থ প্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে ‘ডিজিটাল সম্প্রচার’। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম রকমারি ডট কমসহ বিভিন্ন ই-কমার্স বুকস্টোরেও বইটি সংগ্রহ করা যাচ্ছে।

প্রকাশক জহিরুল আবেদিন জুয়েল জানান, দেশে সম্প্রচার কৌশল বা মিডিয়া প্রযুক্তি বিষয়ে বাংলা ভাষায় বই প্রায় নেই বললেই চলে। শিক্ষার্থীদের বেশিরভাগ ক্ষেত্রেই বিদেশি ইংরেজি বইয়ের ওপর নির্ভর করতে হয়। ‘ডিজিটাল সম্প্রচার’ বইটি মিডিয়া স্টাডিজের শিক্ষার্থী, কনটেন্ট ক্রিয়েটর এবং সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের জন্য কার্যকর সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে বলে আমি আশা করি।

লেখক জেকের উদ্দিন সম্রাট বলেন, দীর্ঘদিনের বাস্তব অভিজ্ঞতা, কারিগরি দক্ষতা ও জ্ঞানের সমন্বয়ে বইটি রচিত হয়েছে। জটিল বিষয়গুলোকে সহজ ভাষায় উপস্থাপন করাই ছিল তার প্রধান লক্ষ্য। আমি আশা করি, সম্প্রচার প্রকৌশলী থেকে শুরু করে সাধারণ পাঠক—সবাই বইটি থেকে উপকৃত হবেন।

উল্লেখ্য, দেশের টেলিভিশন সম্প্রচার অঙ্গনে একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত জেকের উদ্দিন সম্রাট। পনেরো বছরেরও বেশি সময় ধরে সংবাদ ও সম্প্রচার খাতে নেতৃত্ব দিয়ে আসছেন তিনি। বর্তমানে তিনি বাংলাদেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল মাইটিভির বার্তা, সম্প্রচার ও আইটি বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সঙ্ঘবদ্ধ ‘ধর্ষণ’

বছরে কতবার পরিষ্কার করা হয় মসজিদে নববী?

আত্মসমর্পণের পর পাঁচ আ.লীগ নেতা কারাগারে

সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নিহত

একনেকে ১০ প্রকল্প অনুমোদন

কিউবায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প

পরম আমাকে বিয়ে করেনি বলে তাদের ভীষণ দুঃখ: রাইমা

চুক্তি ব্যবস্থাপনায় দক্ষতা বাড়াতে সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ শুরু

আ.লীগ নেতা রানা গ্রেপ্তার

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

১০

পাবনায় ধর্ষণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

১১

নতুন কিছু করার অঙ্গীকার শি-কিমের

১২

চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি

১৩

হাসপাতালে চিকিৎসাধীন শিশুর মাকে ধর্ষণের অভিযোগ

১৪

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসি প্রসিকিউটর করিম খান সাময়িক বরখাস্ত

১৫

রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ

১৬

মহাসড়কে পুলিশের গাড়ি ভাঙচুর

১৭

ড. ইউনূসের বিচার চাইলেন গ্রেপ্তার সেই ৬১ আইনজীবী 

১৮

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন কোর্স বাতিলের খবর ‘ভিত্তিহীন’ : শিক্ষা মন্ত্রণালয়

১৯

তথ্য উপদেষ্টা / ‘শর্ত মেনে’ আ. লীগের যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবে

২০
X