বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
সাধন সরকার
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ

মেলায় নতুন বই : বিখ্যাতদের শৈশব কথন

সাধন সরকারের নতুন বইয়ের প্রচ্ছদ। ছবি : সংগৃহীত
সাধন সরকারের নতুন বইয়ের প্রচ্ছদ। ছবি : সংগৃহীত

মেলায় নতুন বই : বিখ্যাতদের শৈশব কথন গ্রন্থের নাম : বিখ্যাতদের ছেলেবেলা লেখক : সাধন সরকার প্রচ্ছদ ও অলংকরণ : গোলাম কিবরিয়া মূল্য : ২৫০ টাকা। প্রকাশনী : কারুবাক প্রকাশকাল : ফেব্রুয়ারি ২০২৬ পৃষ্ঠাসংখ্যা : ৯৬

গ্রন্থ আলোচনা :‘বিখ্যাতদের ছেলেবেলা’ মূলত দেশ-বিদেশের ২৫ জন বিখ্যাত ও মহান ব্যক্তির শৈশব তথা ছেলেবেলার আখ্যান। অধ্যবসায় আর লেগে থাকলে যেকোনো কিছু হওয়া সম্ভব- মহান ব্যক্তিদের এমন সব জীবনের গল্প লেখক সাধন সরকার গ্রন্থটিতে আলোকপাত করেছেন। এটি মূলত শিশু-কিশোরদের অনুপ্রেরণামূলক শিশুতোষ গ্রন্থ।

আলোকিত হওয়ার মতো আগুন নিয়েই প্রতিটি শিশুর জন্ম। কিন্তু বাস্তবতা হলো, মেধা বিকশিত করার পরিবেশটা বেশিরভাগ শিশুই পায় না! একটা শিশু হয়তো পড়ালেখায় টপার না, কিন্ত সে খেলাধুলায় ভালো। অনেক শিশু প্রোগ্রামিংয়ে দক্ষ, অনেকে পাঠ্যবইয়ের বাইরের বই পড়তে পাগলপারা। প্রযুক্তি দুনিয়ার গুরু স্টিভ জবস রিড কলেজের পাঠ শেষ করতে পারেননি। অভাবের কারণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বেশি দূর লেখাপড়া হয়ে ওঠেনি।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর স্কুলের লেখাপড়ায় মন টেকাতে পারেননি। হার্ভার্ডের পড়ালেখা শেষ না করেই প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন বিল গেটস। পরে হার্ভার্ডের টপাররাই তার প্রতিষ্ঠানে এসে কাজ করত। মহাবিজ্ঞানী আইনস্টাইন ছোটবেলায় লেখাপড়ায় টপার ছিলেন না। সেই আইনস্টাইন নিজ সাধনায় হয়েছেন বিশ্বের সেরা বিজ্ঞানী। লিওলেন মেসি খুব বেশি দূর লেখাপড়া করতে পারেননি। সেই লিওলেন মেসি ফুটবলবিশ্বকে জয় করেছেন। এমনসব অনুপ্রেরণামূলক কাহিনী পাঠ করা মানেই পৃথিবীখ্যাত ব্যক্তিদের মতো নিজেকে তৈরি করার গল্প জানা।

গ্রন্থটিতে মহাবিজ্ঞানী আইনস্টাইন, কবি আল মাহমুদ, এ পি জে আবদুল কালাম, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, জীবনানন্দ দাশ, কবি কাজী নজরুল ইসলাম, বঙ্গবন্ধু, মাদার তেরেসা, শেকসপিয়ার, জগদীশচন্দ্র বসু, সমরেশ মজুমদার, মাইকেল মধুসূদন দত্ত, নেলসন ম্যান্ডেলা, কবি জসীমউদ্‌দীন, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস, বিল গেটস, আব্রাহাম লিংকন, মেসি, বিশ্বকবি রবীন্দ্রনাথ, শামসুর রাহমান, বারাক ওবামা, নিউটন, স্টিভ জবস ও হুমায়ূন আহমেদের ছেলেবেলার গল্প তুলে ধরা হয়েছে।

গ্রন্থটি পড়ে শিক্ষার্থীরা ভেতরে একটা অদৃশ্য শক্তি অনুভব করবে। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিরা হয়তো আশপাশের আট-দশটা শিশুর মতো সাদামাটা একটা শৈশব কাটিয়েছেন বলে মনে হবে! কেমন ছিল বিখ্যাতদের ছেলেবেলা? এমন কৌতূহলী প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাবে এই গ্রন্থে।

গ্রন্থটির ভাষা সহজ-সরল। বিখ্যাত ব্যক্তির জন্ম, শৈশবে বেড়ে ওঠা, লেখাপড়া, ছেলেবেলার ঘটনা, শিশুতোষ রচনা, বিখ্যাত হওয়ার গল্প ও পুরস্কারকেই তুলে ধরা হয়েছে। গ্রন্থটিতে অপ্রাসঙ্গিক কথন পরিহার করা হয়েছে। গ্রন্থটি শিশু-কিশোর সাহিত্যে সময়োপযোগী ও অনুপ্রেরণামূলক সংযোজন। নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে ও এগিয়ে নিতে গ্রন্থটি সব শিক্ষার্থীর পড়া উচিত।

বিনীত সাধন সরকার প্রাবন্ধিক, জলবায়ু ও পরিবেশকর্মী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১০

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১১

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১২

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৩

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৪

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৫

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৭

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১৮

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১৯

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

২০
X