কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

বইমেলায় প্রান্ত সাহার প্রথম বই

বই হাতে প্রান্ত সাহা। ছবি : সংগৃহীত
বই হাতে প্রান্ত সাহা। ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে প্রান্ত সাহার প্রথম বই ‘পুতুলনাট্য : ইতিহাস ও ঐতিহ্যের স্বকীয়তা অন্বেষণ’। সৌম্য প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশের ৭২০ নম্বর স্টলে।

বইটি নিয়ে প্রান্ত সাহা বলেন, ইতিহাস ও ঐতিহ্যের স্বকীয়তা অন্বেষণ গ্রন্থে অনুসন্ধানের ক্ষেত্র হিসেবে পুতুলের আদি পরিচয় নিরূপণ, প্রাচ্য-প্রতীচ্যে প্রচলিত পুতুলনাট্যের ধরন অন্বেষণ, বাঙালি সংস্কৃতি ও সাহিত্যে পুতুলনাট্যের প্রসঙ্গ অনুসন্ধান, সমকালীন আর্থসামাজিক প্রেক্ষাপটে পুতুলনাট্যের গুরুত্ব, আধুনিক সমাজ ব্যবস্থায় পুতুলনাট্যের সম্ভাব্য ক্ষেত্র ও সম্ভাবনাসংক্রান্ত বিষয়ে বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

বইটি পুতুলনাট্য বিষয়ে অনুসন্ধিৎসু পাঠক ও গবেষকদের অমীমাংসিত বেশ কিছু নির্বাচিত দ্বন্দ্ব সমাধানের সহায়ক হয়ে উঠতে পারে বলেও মনে করেন প্রান্ত সাহা।

বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসেন। ২৫ শতাংশ ছাড়ে মেলায় বইটির মূল্য রাখা হয়েছে ৫৬০ টাকা।

১৯৯৮ সালের ২৮ মে মানিকগঞ্জের ঘিওরে জন্মগ্রহণ করেন প্রান্ত সাহা। মাধ্যমিক ও উচ্চ মধ্যমিকের গণ্ডি পেরিয়ে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর (নাট্য নির্দেশনা) ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি একই বিভাগে পিএইচডি গবেষক হিসেবে অধ্যয়নরত। লেখালেখি ও গবেষণার পাশাপাশি মঞ্চ নাটক নিদের্শনা, বিজ্ঞাপন, টেলিভিশন নাটক ও তথ্যচিত্র নির্মাণকাজে নিয়মিত যুক্ত রয়েছেন প্রান্ত সাহা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X