সিফাত চাখারী
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সিফাত চাখারীর কবিতা- স্বপ্ন বোনে ধার করে

কবি সিফাত চাখারী। ছবি : সংগৃহীত
কবি সিফাত চাখারী। ছবি : সংগৃহীত

সকাল হতে মেঘলা আকাশ মুখটা আছে ভার করে ভোমর নাচে ফুলের ওপর দুইখানা দাঁত বার করে। হিম বাতাসে পাল উড়িয়ে গাইছে মাঝি হাল ধরে জেলেরা সব মলিন মুখে জোরসে টানে জাল ধরে।

মাঠের কোণে ব্যাঙরা ডাকে ঘ্যাঙর ঘ্যাঙর সুর করে ট্যাংরা পুঁটি বাদ্য বাজায় সব দ্বিধা ভয় দূর করে। পাখির ছানার কিচিরমিচির প্রজাপতি চুপ করে কখন যেনো হয়রে শুরু বৃষ্টি ঝাপুর ঝুপ করে।

কদম কেয়ার গন্ধ ছোটে ছোট্ট মনের আল ধরে বৃষ্টি এসো ঘরের দাওয়ায় করবো আদর গাল ধরে। ভিজবে খোকা ভিজবে খুকু ভিজবে উঠান খাল পাড়ে শুনবে কারো নিষেধ মানা মায়ে যতই গাল পারে।

বৃষ্টি এলে কষ্ট বাড়ে অলস সময় পার করে কর্মহীনা মানুষগুলো স্বপ্ন বোনে ধার করে।

স্বার্থের পিছে ছুটে

রাতের আকাশে তারাগুলো জ্বলে অপরূপ ঝিকমিক আঁধার ধরায় সাধ্যমতোই আলো ঢালে ঠিকঠিক। নিশিথের পরে দিবসের গাঁয়ে সুরুজের আগমন শরীর জুড়াতে জীবন বাঁচাতে বাতাসের আয়োজন।

গাছ-গাছালিও অক্সিজেনের কারখানা রাখে খুলে বন্ধ করে না কখনো মনের ভুলে। যে যতোই পারে ব্যবহার করে বাধা-বিপত্তিহীন। উদারতায়ও গুরুত্ব দেয়া পানিকেও সমীচীন।

হরেক রকম ফুলের সুবাসে ভরে যায় চারপাশ তাহার আবেশে ব্যথা ভোলে কেউ খুঁজে পায় আশ্বাস। ওরা নিঃস্বার্থ ভালোবাসা দেয় চায় না তো বিনিময় স্বার্থের পিছে ছুটে মানুষেরা ব্যর্থকে করে জয়। ছবি কোথায়?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১০

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১১

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১২

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৩

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৪

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৫

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৭

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৮

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৯

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

২০
X