নাহার আলম
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

একটি অলিখিত স্বাক্ষর বাসনা

নাহার আলমের বইয়ের প্রচ্ছদ। ছবি : সংগৃহীত
নাহার আলমের বইয়ের প্রচ্ছদ। ছবি : সংগৃহীত

সময়ের দামেই সময়কে কিনেছিলাম, পেয়েছি অঢেল অলস করা কিছু ঋণ, বেশ কিছু অবচয়িত ক্ষণ। তবুও অসংখ্য অপচয়ের শব্দ থেকে ধার নিয়েছি আরও কিছুটা সময়। ক্যামোফ্ল্যাজি মগ্নতার জ্বলজ্বলে আকর্ষণ থেকে ধার নিয়েছি কাঁচা কাঁচা হলুদ ঋণ, আর সময় ও সুযোগের কাছ থেকে ধার নিয়েছি ঘনব্যুহ নিঃসঙ্গতা দূরীকরণের ম্যাজিক মোমবাতি, তা-ই দিয়ে ভরেছি আলোয় আলোয় আমার চারিপাশময়। আঁধারবাসিনী নই আমি আজ আর! ফিরেছি আবারো তোমাদের পঙ্কজপালিত সমাজের পঙ্গু-পাংশুল ময়দানে।

কী বীভৎস রঙিন সব সং-এর বাড়াবাড়ি! যদিও লুকিয়ে ফেলেছি নগ্ন চঞ্চল হাতের আঙুল আমার, হাতে রাখা প্রিয় খোলা কলম, উদোম কাগজও। চোখ থেকে সরিয়ে নিয়েছি ভারী লেন্সের চশমাটাও। অভিমানে নয়, আহতযাতনায়। যে যাই বলে বলুক, যার যতো বায়না আছে থাকুক পড়ে একপাশ। যাবো না কারোর প্রশ্নবাণের জবাবদিহিতার উঠোনে।

আজ থেকে আর লিখবো না কিছুই। না কোনো ইতিহাস, না কোনো গল্পকথা, না কোনো রাজনীতি-অর্থনীতি-সমাজনীতির প্যাঁচপ্যাঁচে ডার্টি সংলাপ, না কোনো বর্ণ-ধর্মের আজন্ম বাড়াবাড়ির পাপের বিলাপ আর না কোনো প্রেম-প্রণয়ের আদি-অনাদি কথাও! ঝরে যাক, সরে যাক, পড়ে থাক মুখ বুজে সব–সব কিছুই।

না না, কবিতার সাথে আড়ি নয় কিন্তু তা আমার। অতি চেষ্টায়ও তা করে উঠতে পারিনি। অবতার নই আমি, তবুও পণ করেছি নীরবতার। মানুষের সঙ্গ ছেড়ে ঈশ্বরের মতোই শুধু একাকী থাকবো বলে। মসৃণ এক বিমর্ষতার হিমজলে ভেজাবো নিজেকে আজন্মকাল, ভেজাতেই থাকবো, ভেজাতেই থাকবো। আর তারপর... গর্ভবতী সময়ের কোলে ধীরে ধীরে সূর্যটা ডুবে যাবার কালে এমনই কোনো এক বসন্তদিনে–

আমিও রাত হবো একদিন, ভীষণই অমাময় এক রাত...জোছনাময় শ্বেতস্নিগ্ধ বসন ছেড়ে অমারাতের আঁধারের মতো বুনো ভালোবাসার গন্ধ নেবো সেদিন...মন ভরে, শ্বাস জুড়ে। লোকে আমায় তখন হয়তো বোকা বলে ভাববে! ভাবুক শত, ক্ষতি কি? তবুও সেদিনের জন্যে ভারি বোকা হবার ইচ্ছেটাই তুলে রাখলাম।

আবার, হ্যাঁ, আবারো অপেক্ষার মধু মাস পেরিয়ে কোনো এক কার্বন ভোরে বোকার খোলস ছেড়ে না হয় পরিণত হবো ভীষণ–সেদিন... আগের মতো করে; ফেলে আসা রাত ভুলে জাগবো সলাজে কচি সোনা ভোরবেলায়, স্বাক্ষর করবো না হয় আবারো তখন দিনলিপির নতুন এক পাতায়...

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

১০

ল্যাবএইডে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১১

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

১২

কক্সবাজারে ১৯ রোহিঙ্গা আটক

১৩

হিজবুল্লাহর রকেট হামলায় পিছু হটল ইসরায়েলি বাহিনী

১৪

ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে কিশোরের মৃত্যু

১৫

কাপ্তাই হ্রদে ডুবে চবি শিক্ষার্থীর মৃত্যু 

১৬

বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চাইল নরওয়ে, তুলে ধরল একাধিক কারণ

১৭

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের উপদেষ্টা মঞ্জুশ্রী রায় চৌধুরীর পরলোকগমন

১৮

রামিসা হত্যা : দ্রুতই শুনানি করতে চান রাষ্ট্রপক্ষ

১৯

কেআইবিতে জুনিয়রের ঘুসিতে রক্তাক্ত সিনিয়র কর্মকর্তা

২০
X