

একটি সত্য ভেঙে গেলে ঝরে পড়ে বৃষ্টি আত্মা ফেরে লাওহে মাহফুজের ঠিকানায় একটি রাষ্ট্রে ঘড়ির কাঁটা উল্টো পথে হেঁটে গেলে দোয়েল পাখির ঠোঁট চুম্বন ভুলে যায়
একটি মোনাজাতে স্রষ্টা আরো নিকটে আসেন ঝলমলে আলোয় আত্মা পায় নিজের পথ একটি মানুষ ভেঙে গেলে কোনো শব্দ হয় না ফানার আগুনে হৃদয় ঝলসে যায়
ধ্যানের বাতাসে আয়নায় ভেসে ওঠে অচেনা দুপুর