নয়ন আহমেদ
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৩:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নয়ন আহমেদের ৩টি কবিতা

নয়ন আহমেদ। ছবি : সংগৃহীত
নয়ন আহমেদ। ছবি : সংগৃহীত

আনন্দবিষাদ

ব্যক্তিনিরপেক্ষ ভোরে বাজাতে বাজাতে যাই- শ্যামের সে বাঁশি; নিভবে দহন,সংক্ষোভ। প্রেম হবে।

পা ফেলে ফেলে পৃথিবী তোমার উঠোনে দাঁড়াবে। বলি: স্বাগতম। মৃদু হেসে ভোর আনে সূর্যমুখীর মতো সমুৎসুক প্রতিশ্রুতি, নিবিষ্ট বিস্ময়; উদ্গত স্রোত- দিনযাপনের পুষ্পিত গোধূলি।

আনে গ্রীবার সমান বদান্যতা; প্রাত্যহিক বীপসাসমূহ। চড়ুইয়ের ঠোঁটের মতোন কিছু পার্থিবতা, কিছু রম্বসসদৃশ পরিণয়। সহাস্য প্রবোধ। আনে চির বাঙ্ময় প্রীতিউপহার।

বিষাদও বাজারে যাবে; বাস্তুসম্মত। নক্ষত্রখচিত দুঃখ বাহুলগ্ন হবে জীবনের।

উচ্চতা ভালোবাসি

কিছুটা উচ্চতা ভালোবাসি। মোদক টঙের কাছে যাই; নিজেকে মেপে আসি। বড় হই নাই; বড় হতে চেয়ে ক্ষুদ্র হয়েছি। তাই, নিজেকে আমি পাহাড়ের কাছে রেখে আসতে চাই।

কিছুটা উচ্চতা ভালোবাসি। তাজিংডঙের কাছে যাই।নিজেকে একবার প্রতিস্থাপন করে আসি।

কুরিয়ারে একগুচ্ছ কান্না

একগুচ্ছ যুগ-সূচিত কান্না কুরিয়ারে পাঠালে তুমি। আমি জেনেছিলাম, ওর মধ্যে আছে একটা উপনিবেশ একটা কুৎসিত অমাবস্যা একটা উৎকট আত্মহত্যা একটা স্তব্ধতা।

কুরিয়ারে পাঠালে তুমি শতাব্দ-সূচিত কান্না। আমি লাভ করেছিলাম, একটা মৃত অঙ্কুরোদগম একটা পোড়া চুম্বন একটা ভাঙা পালক একটা মুমূর্ষু নখ।

এত সংক্রামক কান্নাশাস্ত্র; আহা!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

ইসরায়েলের ভাসমান কারাগারে ৭২ ঘণ্টা, ভয়াবহ অভিজ্ঞতা ফ্লোটিলা কর্মীর

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় আপিল বিভাগে স্থগিত

বাবা-ছেলেকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

মোবাইলে বিশ্বকাপ দেখবেন যেভাবে

প্রকাশ্যে রাজমিস্ত্রিকে গুলি

গোল না খাওয়ার পরিসংখ্যানে শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল ৪৩তম

যুবদল নেতা বহিষ্কার

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৪, আহত ১০

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’ ছোঁয়া সেই বল এখন কোথায়

১০

ট্রাক-কাভার্ডভ্যানের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

বিয়ে বাড়িতে গরুর মাংস নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

১২

আজ বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস

১৩

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

১৪

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

১৫

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

১৬

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

১৭

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

১৮

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

১৯

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

২০
X