তমিজ উদ্‌দীন লোদী
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

তমিজ উদ্‌দীন লোদীর কবিতা- দ্বৈততা 

কবি তমিজ উদ্‌দীন লোদী। ছবি : সংগৃহীত
কবি তমিজ উদ্‌দীন লোদী। ছবি : সংগৃহীত

শহরের চোখে এখনও রাত নামেনি তবু তুমি ভোরের আলোর ভান করছো দুপুরের রোদে দাঁড়িয়ে তুমি ছায়া জপছো আমি দেখছি তোমার দ্বিতীয় চামড়ার ভাঁজে ভাঁজে জমে আছে হিমালয়ের সব গ্লানি

তোমার হাত দুটো— একটা পূবের দিকে আরেকটা পশ্চিমের জানালায় এক হাতে তুলছো প্রার্থনার ধূপকাঠি অন্য হাতে ছুঁড়ছো অন্ধকার বোমা মাঝখানে দাঁড়িয়ে তোমার শরীর একটা গুঁড়িয়ে দেওয়া সেতুর মতো কাঁপে

তুমি বলো অমৃতের গল্প তোমার মুখের কোণে লেগে থাকে হেমন্তের শিশির কিন্তু জানো? প্রতিটি অক্ষর জানে তোমার জিভের নিচে লুকিয়ে আছে একটা জ্বলন্ত কয়লা যা একদিন পুড়িয়ে দেবে তোমার নিজের বাড়ির দরজা

চোখ বুজলেই স্পষ্ট হয় তোমার মুখোশের নিচে আরেক মুখোশ সেই সিঁড়ির মতন যে সিঁড়ি কখনো শেষ হয় না শুধু ঘুরতে থাকে নিজের চারপাশে একটা মোবিয়াস পত্রের মতো অনন্ত

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

ইনজুরিতে বিশ্বকাপ শেষ এক ডাচ ডিফেন্ডারের

ডিজিটাল মাধ্যমেও নারী-শিশুরা নিরাপদ নয় : নিপুণ রায় 

বকেয়া পৌরকরে ১৫ শতাংশ সারচার্জ মওকুফের ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

উত্তরা মটরসে চাকরি, বেতন ৪০ হাজার টাকা

অভিজ্ঞতা ছাড়াই ২০ জনকে নিয়োগ দেবে মিনিস্টার, এখনই আবেদন করুন

১১ রানে হারল বাংলাদেশ

বালুমহাল ইজারা বাতিলের দাবিতে এনসিপি নেতার আবেদন

বিশ্বকাপ টিকিট নিয়ে অনিয়ম করছে যুক্তরাষ্ট্র : ইরান

৬৬ জনকে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়, এসএসএসি পাসেই আবেদন

১০

লাল কার্ড দেখলেই ফ্রি পিৎজা

১১

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১২

ঢাকার দুই সিটির প্রশাসক সরকারি টাকায় নির্বাচনী প্রচার চালাচ্ছেন: আসিফ

১৩

রিকশায় যাওয়ার পথে জজ বান্ধবীর কথা স্মরণ করে অভিজ্ঞতা জানালেন মাহমুদা মিতু

১৪

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

১৫

যাত্রাবাড়ীতে ১৬ হাজার ইয়াবাসহ দক্ষিণাঞ্চলের কুখ্যাত মাদককারবারি গ্রেপ্তার

১৬

সীমান্তের ৮ পয়েন্ট দিয়ে শতাধিক নাগরিককে পুশইনের চেষ্টা

১৭

অর্থবছর হিসেবে জুন-জুলাইকে পরিবর্তনের দাবি বিরোধীদলের

১৮

আ.লীগের দুই নেতা গ্রেপ্তার 

১৯

হাইকোর্টে জামিনের পর জেলগেটে ফের আটক আ.লীগ নেতা

২০
X