ফুয়াদ স্বনম
প্রকাশ : ২০ মার্চ ২০২৬, ০৫:২৭ পিএম
অনলাইন সংস্করণ

ফুয়াদ স্বনমের কবিতা- নৈঃশব্দিক অন্তমিলন

ফুয়াদ স্বনম। ছবি : সংগৃহীত
ফুয়াদ স্বনম। ছবি : সংগৃহীত

কতো কিছু বলার ছিলো বলা গেলো না কতো কিছু শোনার ছিলো শোনা হোলো না

কেমন পাথরের মতো নিশ্চুপ নিশ্চল হয়ে গেছো সেই থেকে, শুধু শব্দের আকুতি দিয়ে সে মৌনতা ভাঙা গেলো না

একবার খোঁপা খুলে দেওয়ার মতো কাছে পেলে আঁচল টেনে ধরার মতো দূরত্বে একটিবার পেলে দু'ঠোঁট চেপে ধরতাম দু'ঠোঁট দিয়ে অ্যালান হিলসের প্রাচীনতম বরফও টুকরো টুকরো হতো সে উষ্ণতায়...

ছয় মিলিয়ন বছর ধরে আমি অপরাধী হয়ে আছি কবিতা লিখে লিখে আমি ক্লান্ত বড় চিঠি বয়ে নেয়া উড্ডীন পায়রার ডানারা ক্ষয়ে গেছে তবু তুমি এক অবিচল ধ্যানমগ্ন ঋষি।

এখানে একখণ্ড জৈবিক স্পর্শের দৈর্ঘ্য সূর্য কিরণের চেয়েও সুদীর্ঘ বড় বেশি উত্তাপদায়ক কিছু কিছু নৈঃশব্দিক কথা আছে, বৃক্ষের পাতা বোঝে শুধু শিশিরের স্পর্শে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X