কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বমঞ্চে বাংলাদেশের কবিতা 

(বাঁ থেকে) কবি ও শিল্পী শিবু কুমার শীল, কবি ও সংগঠক নিশাত জাহান রানা, কবি পিয়াস মজিদ। ছবি : কালবেলা
(বাঁ থেকে) কবি ও শিল্পী শিবু কুমার শীল, কবি ও সংগঠক নিশাত জাহান রানা, কবি পিয়াস মজিদ। ছবি : কালবেলা

বাংলাদেশের কবিতার নতুন এক বিশ্বযাত্রা শুরু হলো। সম্প্রতি জার্মানি ভিত্তিক আন্তর্জাতিক কবিতার প্ল্যাটফর্ম লিরিক লাইনের (Lyrikline) সঙ্গে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক উদ্যোগ ‘অতঃপর শব্দায়ন’। এই চুক্তির ফলে বাংলাদেশের কবি ও তাদের নির্বাচিত কবিতা পৃথিবীর অন্যান্য ভাষাভাষী পাঠকরা লিরিক লাইনের প্ল্যাটফর্মে পাঠ করতে পারবেন।

১৯৯৯ সালে যাত্রা শুরু করা লিরিক লাইন সমসাময়িক কবিতার বৈচিত্র্যকে বিশ্বদরবারে তুলে ধরার একটি অন্যতম অনলাইন প্ল্যাটফর্ম। হাউজ ফর পোয়েট্রি (Haus für Poesie) তাদের বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লিরিকলাইন পার্টনারদের সঙ্গে মিলে এই প্ল্যাটফর্মটি গড়ে তুলেছে। বর্তমানে বিশ্বের ৯৫টি ভাষায় কবিতা নিয়ে কাজ করছে লিরিক লাইন, ৫০টি দেশে রয়েছে তাদের সহযোগী। যার বিশাল আর্কাইভে ইতোমধ্যে প্রায় ১ হাজার ৭৬৮ জন কবির কবিতা স্থান পেয়েছে।

ইতোমধ্যে এই চুক্তির আওতায় বাংলাদেশের প্রতিনিধিত্বশীল কয়েকজন কবির কবিতা ‘লিরিক লাইন’-এ প্রকাশিত হয়েছে। কবি ও সংগঠক নিশাত জাহান রানা, কবি পিয়াস মজিদ, কবি ও শিল্পী শিবু কুমার শীলের কবিতা ইতোমধ্যে লিরিক লাইনের ওয়েবসাইডে যুক্ত হয়েছে। পর্যায়ক্রমে আরো কবিদের গুরুত্বপূর্ণ কবিতা প্রকাশে ধারাবাহিকভাবে কাজ করবে অতঃপর শব্দায়ন।

অতঃপর শব্দায়নের চিফ ভিশনারি অফিসার (সিভিও) কবি যোবায়ের শাওন বলেন, ‘বিশ্ব কবিতা দিবসে বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের কবিতার এই যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই উদ্যোগ বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বদরবারে তুলে ধরার একটি সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি। আমরা আশাবাদী, এর মাধ্যমে দেশের প্রতিনিধিত্বশীল কবিদের গুরুত্বপূর্ণ কবিতা আন্তর্জাতিক পরিমণ্ডলে নিয়ে যাওয়া সম্ভব হবে, ভিন্ন ভাষার কাব্য অনুরাগীরা বাংলাদেশের কবিতা পড়তে পারবেন। সেইসাথে শিল্প-সাহিত্য নিয়ে অনেক দেশের সাথে একযোগে কাজ করাও সম্ভব হবে।’

বাংলা ভাষার কবিতা প্রথমে ইংরেজি ও জার্মান ভাষায় অনুবাদের পাশাপাশি প্ল্যাটফর্মের অন্যান্য ভাষায়ও অনুবাদ হয়ে প্রকাশিত হবে। সেইসঙ্গে কবির নিজস্ব পাঠের অডিও এবং ধারণকৃত ভিডিও কনটেন্ট হিসেবেও আপলোড হবে এই প্ল্যাটফর্মে।

অতঃপর শব্দায়ন সম্পর্কে: কবি ও কবিতার নানামাত্রিক চর্চাকে নতুনভাবে ভিজ্যুয়াল মাধ্যমে উপস্থাপন করে আসছে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক উদ্যোগ ‘অতঃপর শব্দায়ন`। কবিতা পাঠ ও উপস্থাপনের একটি স্বতন্ত্র ধারা তৈরিতে ‘শব্দায়ন-এ পোয়েট্রি প্ল্যাটফর্ম`এর কার্যক্রমও শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার দেশের গণ্ডি পেরিয়ে বাংলা ভাষার কবিতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার কার্যক্রম শুরু করলো অতঃপর শব্দায়ন।

লিরিক লাইন সম্পর্কে: লিরিক লাইন (www.lyrikline.org) সমকালীন বিশ্ব কবিতার অন্যতম সমৃদ্ধ এবং নির্ভরযোগ্য একটি আন্তর্জাতিক অনলাইন আর্কাইভ ও ডিজিটাল প্ল্যাটফর্ম। জার্মানি ভিত্তিক এই প্ল্যাটফর্মটি ভৌগোলিক সীমানা ও ভাষার প্রতিবন্ধকতা জয় করে বিশ্বব্যাপী কবিতা বিনিময়ের এক শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে চলেছে।

হাউজ ফ্যুর পোয়েজি (Haus für Poesie) সম্পর্কে: জার্মানির বার্লিনভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য প্রতিষ্ঠান Haus für Poesie (www.hausfuerpoesie.org/en) মূলত কবিতা এবং এর বহুমাত্রিক উপস্থাপনা নিয়ে কাজ করে। স্বতন্ত্র আঙ্গিক এবং বহুভাষিক কাব্যিক আয়োজনের জন্য এই প্রতিষ্ঠানটি জার্মানিতে ব্যাপকভাবে পরিচিত।

মাসব্যাপী নিয়মিত কাব্য-আয়োজন ও কর্মশালার পাশাপাশি বিশ্বখ্যাত ডিজিটাল প্ল্যাটফর্ম Lyrikline পরিচালনা করা এই প্রতিষ্ঠানের অন্যতম প্রধান কাজ। এছাড়া প্রতি বছর জুনে তাদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ইউরোপের সর্ববৃহৎ আন্তর্জাতিক কবিতা উৎসব Poesiefestival Berlin। কবিতাভিত্তিক চলচ্চিত্রের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় আসর Zebra Poetry Film Festival-ও তাদের নিয়মিত কার্যক্রমের অন্তর্ভুক্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লোকসংগীত শিল্পী সোহাগের রয়্যালটির টাকা আত্মসাতের অভিযোগ

ঢাকা শহরে স্মার্ট পোস্ট বক্স বসাবে সরকার

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে 

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ : ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেপ্তার

অংশীজনদের নিয়ে আইসিএবি জনস্বার্থ ফোরামের যাত্রা শুরু

অজিদের বিপক্ষে ইতিহাস গড়ে জিতলো বাংলাদেশ

বিচারককে হাইকোর্টে তলব / হবিগঞ্জে ৫ বছরেও শেষ হয়নি ‘ধর্ষণ ও হত্যা’ মামলার বিচার

নকল ও ভেজাল খাদ্যের বিরুদ্ধে অভিযান অপ্রতুল : বিএসটিআইকে ক্যাব

ইরান ও হুথিদের পদক্ষেপের প্রশংসায় হিজবুল্লাহ

মিরপুরে বৃষ্টির হানা, খেলা না হলে কে জিতবে?

১০

শেষ ম্যাচে তারকাবহুল দল নিয়ে নামছে আর্জেন্টিনা

১১

ইসরায়েলি হামলায় লেবাননে নিহত বেড়ে ৩,৬৬৬

১২

স্থায়ী যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছে লেবানন

১৩

বাজেটে বেতন নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

১৪

রাজশাহীতে বাড়ছে ডেঙ্গু উদ্বেগ

১৫

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি, এসএসসি পাসেই আবেদন

১৬

চার খাতে অতিরিক্ত ৪২৬০০ কোটি টাকা ভর্তুকির চাপ : অর্থমন্ত্রী

১৭

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

১৮

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৯

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, আবেদন অনলাইনে

২০
X