দীরাজ মাহমুদ
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

দীরাজ মাহমুদের কবিতা : পূর্ণিমা চাঁদ

দীরাজ মাহমুদ। ছবি : সংগৃহীত
দীরাজ মাহমুদ। ছবি : সংগৃহীত

কপালের টিপে পূর্ণিমা চাঁদ

দুই ভুরুর মাঝখানে কপালের ঠিক মদ্দি উঠোনে গোল টিপখান যেন পদ্মপাতায় পূর্ণিমা চাঁদ তোমার কপালের টিপ পূর্ণবতী চাঁন্দের নাহাল সেটে আছে আমার মন দেয়ালের আয়নায় দারুণ মায়াবতী গড়ন, চোখ জুড়ানো রঙবরণ এক অপ্সরি

অন্যরকম রোমাঞ্চকর অনুভূতির অনুভবে ঘর থেকে বেরিয়ে যাই রোজ অপরাহ্নে বিকেলের রোদ পিটে পুকুরের পশ্চিম পাড়ে দাঁড়ায় তোমার অপেক্ষায়

অধির আগ্রহে থাকি তোমার কপালের গোল টিপে চন্দ্র দেখবো বলে আলতা মাখা নূপুর পায়ে ধীর লয়ে পুকুর ঘাটে এসে দাঁড়াও যখন, তখনই মন বলে যেন এ জনম স্বার্থক তোমারই কারণ

বিপন্ন বেহালা

জল নেবার ছলে পা ডুবিয়ে জলে কলসি ডুবাও যখন তখন দেখি তুমি জলপরী, জলের বুকে ঢেউ তুলে লেপ্টে আছো হৃদয়ের গভীরে ভালোলাগার আর ভালোবাসার মায়ায় মাখামাখি হয়ে যায় সাঝেঁর আলো ছায়ায় বাজে সুর সানাই

সুরোভিত গন্ধে উল্লসিত আনন্দে হৃদয় মন্দির সাজাই

বিষণ্ন সুর

এখন মধ্য দুপুর ঝাঁ-রোদ্দুর, বেজে চলেছে বিষন্ন সুর। প্রতারণার ফাঁদে ফেলে কেঁড়ে নিলে, যাপনের শীতল মাদুর । সাধের বেহালায় এখন বেহাগ বাজছে, কি যে করুণ অসহায়ত্বে ধুঁকছি । দারুণ নিষ্ঠুর বর্বরতায় বিপন্ন, অযত্ন অবহেলায় হৃদয় পুড়ছে। বিষাদ কাঁটা বিঁধছে ক্ষণে ক্ষণে, ঝরে ঝরে পড়ছে করুণ বেহাগ রাগ। এখন শকুনের বদ নজরে, বয়ে বেড়াই কলংকের দাগ।

পুড়তে হবে আগুন দুপুরে

তুমি ভেবো না যে জিতে গেছো। নির্ঘাত আগুন দুপুরে পুড়তে হবে, উড়তে হবে ধুলি তুফানে। চুর্ণ বিচুর্ণ হয়ে যাবে সব দাম্ভিকতা। তুমি মনে কোরো না যে রেহায় পেয়ে যাবে। ঠিকই থেমে যাবে সুর লয়, নিশ্চিত ছুটতে হবে দ্বিগ বিদিক। ভোগ করতে হবে অসভ্যতার বিষফল । তুমি আশায় বুক বেঁধো না যে হিসাব দিতে হবে না। উত্তপ্ত মরুর বুকে দৌঁড়াতে হবে ছায়াহীন, সাহায্যের হাত বাড়িয়ে ছুঁটতে হবে হাহাকার তুলে । অভিযোগ পত্র পাঠিয়ে রাখলাম ঈশ্বরের ঠিকানায়।

ইতরপনা স্বভাব

অশুভ শক্তির কালোত্তীর্ণ ছায়া লেপ্টে আছে মন মগজে । শুভ শক্তির উদয় হবে এমন ভাবনা অবান্তর । নেশার বিষ গলায় ঢেলে রঙিন আলোয় হাত পা ছুড়াছুড়ি । মুখে খিস্তি খেউড় আর বেসুরো সংগীত । বেশ্যা নারীতে শরীর ডুবিয়ে হাত বাড়াই সুখ পাখি ধরতে । এমন ছুটে চলা দ্বিগ-বিদ্বিগ মরিচীকা মায়ায়, আরো কতো কি যে ঘটে হামেশাই । তাই মাতালের ভাবনায় নাই, ইতরপনা স্বভাবের উদরখানা নর্দমা ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১০

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১২

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৩

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৫

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৬

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১৭

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১৮

ভোরে ঝরল ৪ প্রাণ

১৯

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

২০
X