কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৫:০৯ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আজারবাইজান

মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ। ছবি : কালবেলা
মঙ্গলবার পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ। ছবি : কালবেলা

আজারবাইজান বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন এলনুর মামাদভ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বৈঠকে সরাসরি আকাশপথে যোগাযোগ, মিশন প্রতিষ্ঠা ও ভিসা সহজ করতে আলোচনা হয়েছে। বিনিয়োগেও আগ্রহ দেখিয়েছে আজারবাইজান।

বৈঠক শেষে আজারবাইজানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ জানান, খুব শিগগিরই বিষয়গুলো নিয়ে চুক্তির প্রস্তুতি চলছে।

এর আগে, সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ আজারবাইজান দ্বিতীয় পলিটিক্যাল কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে। প্রায় দুই ঘণ্টার বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন। আজারবাইজানের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন উপ-পররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ।

জানা গেছে, বাংলাদেশের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও শ্রমবাজার ইস্যু। আজারবাইজানের অভ্যন্তরীণ শক্তিশালী যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত হতে চায় ঢাকা। সঙ্গে বাকু হয়ে বাণিজ্য বাড়াতে চায় মধ্য এশিয়া ও রাশিয়ার সঙ্গে। তাই ঢাকা-বাকু সরাসরি ফ্লাইট চলাচল প্রাধান্য পেয়েছে বাংলাদেশের আলোচনায়। আজারবাইজানের প্রাধান্য বাণিজ্য বাড়াতে। তারা প্রযুক্তি বিনিময়, আইসিটি সেক্টরে সহযোগিতা এবং শিক্ষার বিষয়ে আগ্রহী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরায়েল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

১০

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১১

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১২

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১৩

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৪

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৫

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৬

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৭

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৮

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৯

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

২০
X