কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৭ এএম
অনলাইন সংস্করণ

ওয়ান ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হলেন কাজী জিয়াউল ইসলাম

কাজী জিয়াউল ইসলাম। ছবি : সংগৃহীত
কাজী জিয়াউল ইসলাম। ছবি : সংগৃহীত

ওয়ান ব্যাংক পিএলসি’র নতুন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এবং পাবলিক সেক্টরের প্রধান হিসেবে যোগদান করেছেন কাজী জিয়াউল ইসলাম। তিনি ব্যাংকের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও কৌশলগত উন্নয়নের নতুন ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ব্যাংকিং ও আর্থিক খাতে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে কাজী জিয়াউল ইসলামের। তিনি ওয়ান ব্যাংক পিএলসি-তে যোগদানের পূর্বে মাশরেক ব্যাংক বাংলাদেশ-এ চিফ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ ও নিয়ন্ত্রক সম্মতি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এর আগে কাজী জিয়াউল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক-এ বিভিন্ন সিনিয়র পদে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স, করেসপন্ডেন্ট ব্যাংকিং ব্যবসা উন্নয়নসহ পাবলিক সেক্টরের প্রধান হিসেবেও কাজ করেন। তার পেশাগত কর্মজীবনের সূচনা হয় এইচএসবিসি বাংলাদেশ-এ।

কাজী জিয়াউল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। একইসাথে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইনসিয়াড (INSEAD) ও লন্ডন স্কুল অব ইকোনমিকস (LSE) থেকেও এক্সিকিউটিভ এডুকেশন প্রোগ্রাম সম্পন্ন করেন।

ওয়ান ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান বলেন, ‘ওয়ান ব্যাংক তার কৌশলগত লক্ষ্য আরও সুসংহত করার পথে এগিয়ে যাচ্ছে। এই যাত্রায় কাজী জিয়াউল ইসলাম আমাদের সাথে যুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, পাবলিক সেক্টর ও করেসপন্ডেন্ট ব্যাংকিংয়ে তার গভীর অভিজ্ঞতা আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

খাল নেই, তবু কোটি টাকার সেতু

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১০

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

১১

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

১২

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

১৩

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

১৪

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

১৫

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

১৬

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

১৮

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১৯

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

২০
X