কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ

আবারও বাড়ল স্বর্ণের দাম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে রেকর্ড পরিমাণ পতনের পর মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। আগের দিনের দরপতনের পর উভয় ধাতুর দামই ২ শতাংশের বেশি বেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম মঙ্গলবার ২ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪,৭৬৭ দশমিক ৩৩ ডলারে। যদিও গতকাল সোমবার এটি প্রায় এক মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। এর আগে গত বৃহস্পতিবার স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ ৫,৫৯৪ দশমিক ৮২ ডলারে পৌঁছায়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ডেলিভারির স্বর্ণ ফিউচার্সের দাম ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৭৯১ দশমিক ১০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে স্বর্ণ ও রুপার বাজারে কিছুটা অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা গেছে। ক্যাপিটাল ডটকমের সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কাইল রডা বলেন, কয়েক সপ্তাহ ধরে বাজার বেশ অস্বাভাবিকভাবে চলছিল। বর্তমান দামে স্বর্ণ ও রুপা আবার জানুয়ারির দ্বিতীয়ার্ধের শুরুর দিকের অবস্থানে ফিরে এসেছে।

জানুয়ারি মাসে স্বর্ণের দাম প্রায় ১৩ শতাংশ বেড়েছে, যা ২০০৯ সালের নভেম্বরের পর সর্বোচ্চ উত্থান। একই সময়ে রুপার দাম বেড়েছে ১৯ শতাংশ।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে কেভিন ওয়ারশকে মনোনয়ন দেওয়ার পর বাজারে ডলারের শক্তিশালী অবস্থান তৈরি হয়। এতে স্বর্ণ ও রুপার দামে চাপ সৃষ্টি হয়েছিল। রডা বলেন, যার ফলে ডলার শক্তিশালী হয় এবং সেটিই মূলত বাজারে মূল্যবান ধাতুটির দামে ধস নামিয়েছে। বিনিয়োগকারীরা আশা করছেন ২০২৬ সালে ফেডারেল রিজার্ভ অন্তত দুবার সুদের হার কমাতে পারে। সাধারণত সুদের হার কমলে স্বর্ণের চাহিদা ও দাম বেড়ে যায়।

এদিকে, স্পট রুপার দাম ২.৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮১ দশমিক ৬১ ডলারে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার রুপার দামও রেকর্ড সর্বোচ্চ ১২১ দশমিক ৬৪ ডলারে পৌঁছেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে : মাহদী আমিন

যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা, বিশ্বকাপ থেকে বাদ রেফারি ওমর আরতান

নেইমারের চোটের বর্তমান অবস্থা জানাল ব্রাজিল

হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ শেষ হয়নি : নেতানিয়াহু

ডিআইজির কক্ষ থেকে আরও ২ কালনাগিনী সাপ উদ্ধার

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক / ঢাকা-মস্কো সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সম্প্রসারণের অঙ্গীকার

১০

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

১১

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

১২

ভোরে ঝরল ৪ প্রাণ

১৩

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

১৪

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

১৫

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

১৬

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

১৭

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১৮

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১৯

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

২০
X