কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম, দেশে ভরি কত?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে স্বর্ণের দাম ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ডলার কিছুটা দুর্বল হওয়ায় আবার স্বর্ণের দিকে ঝুঁকেছেন বিনিয়োগকারীরা। ফলে মূল্যবান এই ধাতুর মূল্যে কিছুটা ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে।

শুক্রবার (২৭ মার্চ) বাংলাদেশ সময় বেলা ১২টা ৩৭ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্স ৪ হাজার ৪৬৬ দশমিক ৩৮ ডলারে পৌঁছায়। তবে চলতি সপ্তাহে এখন পর্যন্ত পণ্যটির দাম প্রায় ০ দশমিক ৫ শতাংশ কমেছে। আর এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৬১ ডলারে দাঁড়িয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে স্বর্ণের দাম প্রায় ১৬ শতাংশ কমেছে। কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে স্বর্ণকে মূলত তারল্য সম্পদ হিসেবে ব্যবহার করা হয়েছে, যেখানে বাজারের অস্থিরতা ও মার্জিন কল সামাল দিতে এটি বিক্রি করা হয়েছে। তবে বর্তমান দামে এটি আবার বিনিয়োগকারীদের কাছে মূল্যবান বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘তবে তেলের দামের কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংকগুলো কড়া অবস্থানে রয়েছে। নাহলে স্বর্ণের দাম আরও বৃদ্ধি পেতে পারত।’

এদিকে রুপার দাম ৩ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭০ দশমিক ১০ ডলারে দাঁড়িয়েছে। এ ছাড়া প্লাটিনাম ৩ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ৮৯১ দশমিক ০২ ডলার ও প্যালাডিয়াম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯৮ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়েছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১০

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১১

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১২

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৪

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৫

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৬

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৭

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৮

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৯

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X