কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

জ্বালানি তেল নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : সংগৃহীত
প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। ছবি : সংগৃহীত

আগামী মে মাস পর্যন্ত দেশের জ্বালানি তেলের চাহিদা নিশ্চিত করতে সরকার সক্ষম হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমানের আনিত ‘দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাঘবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ’ শীর্ষক আলোচনার জবাবে এ তথ্য জানান প্রতিমন্ত্রী।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী বলেন, গত ১৭ ফেব্রুয়ারি যখন জনগণের সমর্থনে এই সরকার গঠিত হয়, তখন দেশে জ্বালানি তেলের মজুদ ছিল মাত্র সাত দিনের। এর পরপরই ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সংঘাত শুরু হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়। বিশেষ করে হরমুজ প্রণালী ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় আমাদের আমদানিকৃত তেলের সরবরাহ বিঘ্নিত হয়েছিল। তবে সরকারের দ্রুত পদক্ষেপ ও বিকল্প উৎস সন্ধানের ফলে আমরা একটি শক্তিশালী অবস্থানে রয়েছি। বর্তমানে জুন ও জুলাই মাসের চাহিদা পূরণের প্রস্তুতি গ্রহণ করছে।

অনিন্দ্য ইসলাম অমিত জানান, গত দুই মাসে আন্তর্জাতিক বাজারে ডিজেলের মূল্য ১৪২.৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও শ্রীলঙ্কায় জ্বালানির দাম ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। কিন্তু বাংলাদেশে সরকার আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করে মাত্র ১০ থেকে ১৬ শতাংশ মূল্য বৃদ্ধি করেছে। কৃষকদের সেচের কথা বিবেচনা করে প্রথম ৪৫ দিন সরকার কোনো দামই বাড়ায়নি বলে তিনি উল্লেখ করেন।

সংসদে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, পাবনা, নাটোর ও কুষ্টিয়াসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও পাচারের চেষ্টা চলছে। তিনি বলেন, ‘কোথাও পানির ট্যাংকে, কোথাও ড্রয়িংরুমে আবার কোথাও মাটির নিচে ১০ হাজার লিটার ডিজেল মজুতের খবর পাওয়া গেছে। এমনকি অ্যাম্বুলেন্সে করেও তেল পাচার করা হচ্ছে। এসব অসাধু চক্রের বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে।

জ্বালানি ব্যবস্থাপনা উন্নত করতে সরকার ঢাকায় পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ চালু করেছে এবং এটি পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্রতিমন্ত্রী অমিত জানান, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অনেক জেলায় এরই মধ্যে জ্বালানি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরেছে।

বিরোধী দলীয় নেতা মো. শফিকুর রহমানের বুদ্ধিমত্তা ও শিষ্টাচারের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, জ্বালানি সংকট কোনো বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর বিষয় নয়, এটি সবাই মিলে সমাধান করার বিষয়। আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা থাকলে আমরা তা গ্রহণ করতে সদা প্রস্তুত।

বিরোধী দলীয় নেতা ও তার টিমকে জ্বালানি সংকট নিরসনে মন্ত্রণালয় বা মন্ত্রীর দপ্তরে আলোচনার আমন্ত্রণ জানান জ্বালানি প্রতিমন্ত্রী অমিত।

প্রতিমন্ত্রী আশ্বস্ত করেন যে, বর্তমান সরকার জনগণের স্বার্থে এবং কৃষকের ভর্তুকি নিশ্চিত করতে সর্বোচ্চ দূরদর্শিতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X