কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০১:১১ পিএম
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০২:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ঢাকার রাস্তায় তীব্র যানজট

ছবি : সংগৃহীত।
ছবি : সংগৃহীত।

তিন দিনের সাধারণ ছুটির পর সব ধরনের অফিস-আদালত খুলেছে আজ বুধবার। আর এ কারণে ঘর থেকে বের হয়েছেন বিপুলসংখ্যক মানুষ। ফলে সড়কে তৈরি হয়েছে ব্যাপক যানজট। একই সঙ্গে রাস্তায় দেখা গেছে গণপরিবহনের সংকট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় রাজধানীর বিভিন্ন সড়কে মানুষকে পায়ে হেঁটেই গন্তব্যে যেতে দেখা গেছে।

আজ সকাল ১০টার পর রাজধানীর কল্যাণপুর এলাকায় দেখা গেছে, অফিস খোলায় বের হয়েছেন সাধারণ মানুষ। তবে গাড়ির সংকটে অনেকেই হেঁটেই রওনা হয়েছেন গন্তব্যে। এ ছাড়া মহাখালী ফ্লাইওভার থেকে কাকলী পর্যন্ত সড়কে দেখা গেছে গাড়ির জট।

পথচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে পর্যাপ্ত গাড়ি নেই। আবার কোথাও কোথাও সকাল ১০টার আগে সড়কে চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এর ফলে জট আরও বাড়ে।

মহাখালী থেকে গুলশান-১ নম্বর হয়ে বাড্ডার সড়কেও দেখা গেছে যানজট। একই পরিস্থিতি রামপুরা থেকে নতুনবাজারের সড়কেও।

সায়েদাবাদে হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তায় রিকশা, অটোরিকশা, বাস সবকিছু আটকে থাকতে দেখা যায়। সেখানে বাসচালক ইকবাল জানান, যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ পর্যন্ত পুরোটাই যানজট দেখেছেন তিনি। এই রাস্তায় সব লোকাল বাস যাত্রীতে ঠাসা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুয়েলারি দোকানের দেওয়াল কেটে ২০০ ভরি স্বর্ণ চুরি

হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সংখ্যা দাঁড়াল ৬৭৭ জনে

ভিসা নিয়ে দারুণ সুসংবাদ দিল আমিরাত

বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস / সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর

বিক্ষোভ-অবরোধে অচল বলিভিয়া, জরুরি অবস্থা 

বাংলাদেশি ‘ফুটবলপ্রেমীদের’ নিয়ে পরিকল্পনা জানালেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

কার্টুন দেখানোর প্রলোভনে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

অস্ট্রেলিয়া সিরিজ হারের পর বাংলাদেশের আরেক দুঃসংবাদ

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের অপতৎপরতা ঠেকাতে ছাত্রদলের মিছিল

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান কামরুলের

১০

ঝিনাইদহে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

১১

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার

১২

নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

১৩

বিচার ব্যবস্থার ওপর কোনো রাজনৈতিক চাপ নেই : অ্যাটর্নি জেনারেল

১৪

মাঠে ব্রাজিলের জয়, সোশ্যাল মিডিয়ায় তারকাদের উল্লাস

১৫

রাবি প্রেস ক্লাবের সভাপতি ধ্রুব, সম্পাদক জিসান

১৬

৫০ বছরের ইতিহাসে এমন সুন্দর বাজেট আর হয়নি: হুইপ দুলু

১৭

বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য

১৮

মেসির ছবি এঁকে প্রশংসায় ভাসছেন চঞ্চল চৌধুরী

১৯

থাকেন ভারতে পড়েন ভারতে, কিন্তু পরীক্ষাকেন্দ্র পড়ল আমিরাতে

২০
X