কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুলাই ২০২৩, ০৩:২৯ পিএম
আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৩:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে ভিজে শান্তি সমাবেশে নেতাকর্মীরা

শান্তি সমাবেশে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
শান্তি সমাবেশে নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের তিন সংগঠনের ডাকা শান্তি সমাবেশে বৃষ্টিতে ভিজে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। বৃষ্টির মধ্যেও খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড় হতে শুরু করেছেন নেতাকর্মীরা।

আজ শুক্রবার (২৮ জুলাই) দুপুরে ১টা ২০ মিনিটে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। এ সময় ক্ষমতাসীন দলের শান্তি সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও নেতাকর্মীদের বৃষ্টিতে ভিজে সমাবেশস্থলে যোগ দিতে দেখা যায়।

জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের একাংশ ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে যোগ দিয়েছেন। এ ছাড়া ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের অনেকেই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। মূল সমাবেশ শুরুর আগে তৃণমূলের নেতাকর্মীরা ছবি তোলা, নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও বিভিন্ন স্লোগান দিয়ে সময় কাটাচ্ছেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।

এদিকে বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করছে বিএনপি। তাদের এ সমাবেশের বিপরীতে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে যৌথভাবে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগের তিন অঙ্গসংগঠন।

বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগের দুই অঙ্গসংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১০

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১১

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১২

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৩

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৪

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৫

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

১৬

হাম উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১৭

৯২ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন ‘যুদ্ধে ইরান জয়ী হয়েছে’   

১৮

কিশোরীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

১৯

গোল ব্যবধানের দিন শেষ, ভাগ্য নির্ধারণে এখন ‘হেড-টু-হেড’

২০
X