ডেমরা (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪০ পিএম
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

ছাত্র হত্যা মামলায় কারাগারে ডেমরার আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা
ছাত্র হত্যা মামলায় কারাগারে ডেমরার আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলায় রাজধানীর ডেমরায় মো. জাহাঙ্গীর আলম (৪৬) নামে গ্রেপ্তার আওয়ামী লীগ নেতাকে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে দেইল্লা পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডেমরা থানা পুলিশ। তিনি ওই এলাকার সায়েদ আলী ওরফে মাক্কি কমান্ডারের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ডেমরার ডগাইর নিউ টাউন মসজিদ সংলগ্ন মাহমুদুল হাসান জয় (১৫)-কে হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে ডেমরার সাইনবোর্ড নিউ টাউন এলাকায় মাহমুদুল হাসান জয় (১৫) নামের এক ছাত্র নিহত হয়।

পরে এ হত্যার ঘটনায় গত ১০ সেপ্টেম্বর ডেমরা থানায় ৯৪ জন এজাহার নামীয় সহ অজ্ঞাত ২০০—৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ডেমরার বামৈল এলাকার মো. জুলহাস শেখ (৩৬)। নিহত ছাত্র জয় কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার চরপাড়া গ্রামের মো. মিজানুর রহমান নাহিদের ছেলে।

আরো জানা গেছে, গ্রেপ্তার জাহাঙ্গীরের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন জায়গা দখল, চাঁদাবাজি, সংখ্যালঘুদের জায়গা দখল, মামলা বাণিজ্য, অবৈধভাবে বালু ভরাটসহ নানা অপকর্মে লিপ্ত থাকার অভিযোগ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, গ্রেপ্তার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নানা অপকর্মসহ ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগে অনেকে এখনো মামলা করতে ইচ্ছুক। তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের নথিতে অসঙ্গতি, তদন্ত শুরুর আগেই মেহেরপুর ছাড়লেন চীনা নাগরিক

জুলাই গণঅভ্যুত্থান নতুন আশা জাগিয়েছে: বরকতউল্লাহ বুলু

যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো রুবিও

ববিতে শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া নিয়ে সংঘর্ষ, আহত ১৫

বিশ্বকাপ ফাইনাল নিয়ে ‘জ্যোতিষী’ শান্তর ভবিষ্যদ্বাণী

কুমিল্লায় হাসানাহ ফাউন্ডেশনের মক্তব প্রকল্প পরিদর্শনে ড. মিজানুর রহমান আজহারি

বিসিবির ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব হলেন দেলোয়ার হোসেন

ঢাকা রেসিডেনসিয়াল কলেজে জুলাই স্মরণে প্রামাণ্যচিত্র ‘আলোর পথযাত্রী’ অনুষ্ঠিত

‘স্ত্রীকে মেরে’ পালাচ্ছিলেন বিদেশে, ধরা ইমিগ্রেশনে 

রাতের আঁধারে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ

১০

সহজ ম্যাচ ‘কঠিন’ করে জিতে সিরিজ নিজেদের করে নিল টাইগাররা

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, পাঁচ দিন পর মাদ্রাসাছাত্রের মৃত্যু

১২

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা

১৩

মাদক ব্যবসায়ীকে আটক, তোপের মুখে হাতকড়া খুলে দিল পুলিশ

১৪

বিয়ে বাড়িতে অ্যালকোহল পান করে দুজনের মৃত্যু

১৫

নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাল নটর ডেম বিশ্ববিদ্যালয়

১৬

সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি ও শত শত কোট-টাই

১৭

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে সংকলন প্রকাশ করবে ঢাবি প্রশাসন, লেখা আহ্বান

১৮

বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির আত্মহত্যা

১৯

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. সাদাত

২০
X