কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম
আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জানালার গ্রিলে ঝুলছিল স্ত্রীর মরদেহ, ফ্যানের সঙ্গে স্বামীর

রাজধানীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি
রাজধানীর একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার। প্রতীকী ছবি

ঢাকার রামপুরা চৌধুরীপাড়া শিশু পার্কের পাশে একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মনিসা আক্তার (১৮) নামে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাঁও গ্রামের হোসেন বেপারির মেয়ে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার এসআই মোহাম্মদ বাসেদ মিয়া বলেন, খবর পেয়ে আজ বিকেলে রামপুরার চৌধুরীপাড়া ১৯০/বি তাহেরুল ভিলার তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে স্বামী জুবায়ের ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো এবং স্ত্রী মনিসা আক্তারকে জানালার গ্রিলের সঙ্গে গলায় রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান স্বামী-স্ত্রী কেউ আর বেঁচে নেই।

মোহাম্মদ বাসেদ মিয়া আরও বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, মাত্র ২ মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করে তারা। স্বামী মোটরসাইকেল মেকানিকের একটি গ্যারেজের মালিক ছিল। আর তার স্ত্রী গৃহিণী হিসেবেই বাসায় থাকত। আমাদের ধারণা পারিবারিক কলহের জেরে এ ঘটনাটি ঘটে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X