কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৭ এএম
অনলাইন সংস্করণ

১৮ চোরাই মোবাইল ফোনসহ দুজন গ্রেপ্তার

ছিনতাই মোবাইল ফোনসহ গ্রেপ্তার দুজন। ছবি : কালবেলা
ছিনতাই মোবাইল ফোনসহ গ্রেপ্তার দুজন। ছবি : কালবেলা

রাজধানীর গুলিস্তান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন ব্র‍্যান্ডের ১৮টি চোরাই মোবাইল ও একটি চার্জারসহ মোবাইল ছিনতাইকারী চক্রের দুজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির বিশেষ অভিযানিক দল।

গ্রেফতারকৃতরা হলেন- মো: রোমান (১৯) ও মাসুদুর রহমান নাহিদ (২০)।

সিটিটিসি সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সিটিটিসির বিশেষ আভিযানিক দল ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজধানীর গুলিস্থান গোলাপশাহ মাজার এলাকায় কতিপয় মোবাইল ছিনতাইকারী ও চোর চক্রের সদস্য চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় অভিযানিক টিমের সদস্যরা মোবাইল ছিনতাইকারী চক্রের সদস্য রোমান এবং মাসুদকে গ্রেফতার করে। এ সময় তাদের সাথে থাকা দুজন সদস্য কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র‍্যান্ডের ১৮টি চোরাই মোবাইল ফোন ও একটি চার্জার জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা মোবাইল ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল ছিনতাই করে রাজধানীর গুলিস্থানসহ আশপাশ এলাকায় বিক্রয় করতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১০

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১১

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১২

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৩

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৪

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৬

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৭

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১৮

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৯

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

২০
X