কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৫ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:২২ পিএম
অনলাইন সংস্করণ

ধানমন্ডি ৩২ এসে বলেছিলেন আপার বাড়ি, এরপর যা ঘটল

ওই নারীর মার খাওয়ার দৃশ্য। ছবি : সংগৃহীত
ওই নারীর মার খাওয়ার দৃশ্য। ছবি : সংগৃহীত

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে গতকাল রাত থেকেই ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) সকালেও ভাঙচুর চালানো হয়। এর মধ্যে গণপিটুনির শিকার হয়েছেন এক নারী।

এদিন বেলা সাড়ে ১১টার দিকে এক নারী ৩২ নম্বর বাড়ির সামনে গিয়ে বার বার আপা আপা বলছিলেন। আর ভাঙা বাড়ির দৃশ্য দেখে আক্ষেপ করে বলছিলেন, ‘আপার বাড়ি ভাঙতেছে।’ এর পরেই বিক্ষুব্ধ ছাত্র-জনতা ওই নারীর ওপর চড়াও হন। ভিড়ের মধ্যে থেকে ইট ও বালি ছুড়তে থাকেন তার দিকে। কয়েকজন তাকে রক্ষা করে সেখান থেকে বের করে দেন।

এর আগে, একই দিন বেলা ১১টার দিকে একজন নারী ও পুরুষ সেখানে উপস্থিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার তোপের মুখে পড়েন তারা। পরে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

প্রথমে এক পুরুষ এসে জয় বাংলা স্লোগান দেন। এ সময় তাকে ঘিরে ধরে উপস্থিত উত্তেজিত ছাত্র-জনতা। এ সময় তাকে মারধরও করেন অনেকে। তাৎক্ষণিক উপস্থিত অনেকেই পুরুষটিকে ঘিরে ধরে মানববর্ম তৈরি করেন। পরিস্থিতি শান্ত হলে তাকে সেখান থেকে নিয়ে একটি রিকশায় নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।

এর পর এক নারীও সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেন। আবার বিক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র-জনতা। এ সময় তাকে ঘিরে ধরে নানা স্লোগান দিতে থাকেন উপস্থিত জনতা। পরে তাকেও সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, ফেসবুকে ঘোষিত ‘বুলডোজার মিছিল’ কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। পুরো এলাকা হয়ে যায় লোকে লোকারণ্য। রাত ১১টার দিকে বাড়িটির সামনে নেওয়া হয় ক্রেন। আর রাত সোয়া ১১টার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এতে কাজ না হওয়ায় আনা হয় এক্সকেভেটর।

এর আগে রাত ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়ে ছাত্র-জনতা। ভারতে ফ্যাসিস্ট শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X