কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

মোহাম্মদপুরে খাল দখল করে নির্মিত ভবন গুঁড়িয়ে দিয়েছে সিটি করপোরেশন

মোহাম্মদপুরের হাইক্কার খালের জায়গা উদ্ধারে ভবন ভেঙে দেওয়া হয়েছে। ছবি : কালবেলা
মোহাম্মদপুরের হাইক্কার খালের জায়গা উদ্ধারে ভবন ভেঙে দেওয়া হয়েছে। ছবি : কালবেলা

রাজধানীর মোহাম্মদপুর এলাকার হাইক্কার (কাটাসুর) খালের জায়গা দখল করে নির্মিত দোতলা একটি ভবনের পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২৩ এপ্রিল) খালের জায়গা উদ্ধারে এ অভিযানে তিনতলা আরেকটি ভবনের আংশিক ও ৫টি টিনের ঘর ভেঙে দেওয়া হয়েছে। এই ভবন ও ঘরগুলো বাসাবাড়ি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ডিএনসিসির কর্মকর্তারা জানান, দোতলা ভবনের পুরোটাই খালের জায়গা দখল করে বানানো হয়েছিল। আর তিনতলা ভবনটির প্রায় ২০ ফুট অংশ খালের জায়গায় ছিল। ভেঙে ফেলা টিনের ঘরগুলো দোতলা ভবনের দুই পাশে খালের জায়গার মধ্যে ছিল। অভিযানে খালের জায়গা দখল করে তৈরি স্থানীয় একটি মসজিদের শৌচাগার ও সীমানা দেয়াল ভাঙা হয়েছে। মসজিদের যেটুকু অংশ খালের মধ্যে পড়েছে সেটিও ভাঙা হবে।

অভিযানে উপস্থিত থাকা ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের বলেন, ধর্মীয়, রাজনৈতিক প্রতিষ্ঠান এবং একসময় বঙ্গবন্ধুর নামে ক্লাব করেই ঢাকার খাল, জলাধার ও পাবলিক প্লেসগুলো দখল করা হয়েছে। সরকারি খাল-বিল দখল করে নাকে তেল দিয়ে ঘুমানোর সময় শেষ। দখল করা জায়গাটা ছেড়ে দিতে হবে।

তিনি বলেন, অবৈধ দখলদারদের কোনো নোটিশ দেওয়া হবে না, সরাসরি উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, খালের জায়গা দখল করে থাকা বাড়ি ৩ তলা হোক আর ১০ তলা হোক, সব ভেঙে দেওয়া হবে। হাইক্কার খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে খাল খনন করে রায়েরবাজার কবরস্থানের দেয়াল ভেঙে লাউতলা খালের সঙ্গে সংযোগ করে পানির প্রবাহ নিশ্চিত করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১০

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১১

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১২

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৩

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৪

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৫

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৬

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

১৭

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

১৮

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১৯

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

২০
X