চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে কারাগারে সাবেক এমপি লতিফ

চমেক হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয় সাবেক এমপি লতিফকে। ছবি : কালবেলা
চমেক হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয় সাবেক এমপি লতিফকে। ছবি : কালবেলা

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের কারাবন্দি সাবেক সংসদ সদস্য এমএ লতিফকে (৬৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগ থেকে কারাগারে নেওয়া হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে সাবেক সংসদ সদস্য এমএ লতিফকে চমেক হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগে নেওয়া হয়েছিল।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন খান কালবেলাকে বলেন, সকালে ফলোআপ চেকআপে সাবেক এমপি লতিফকে মেডিকেল আনা হয়েছিল। তার মেজর কোনো সমস্যা পাওয়া যায়নি। আউটডোরে রুটিন চেকআপ শেষে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মাসুদ হাসান জুয়েল কালবেলাকে জানান, আজ বেলা ১১টার দিকে সাবেক সংসদ সদস্য এমএ লতিফকে চমেক হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন বিভাগে নেওয়া হয়েছিল। নিয়মিত তাকে থেরাপি দিতে হয়। বিকাল ৩টার দিকে তাকে থেরাপি শেষে কারাগারে নেওয়া হয়েছে।

গত বছরের ৮ অক্টোবর কেন্দ্রীয় কারাগারের ডিভিশন ওয়ার্ডে শৌচাগারে পড়ে গিয়ে মাথায় ব্যথা পান এমএ লতিফ। এরপর তিনি দীর্ঘদিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে থেকে চিকিৎসা নিয়েছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝরল আরও ৬ প্রাণ / হাম ও উপসর্গে ৮০০ শিশুর মৃত্যু, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১০

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১১

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১২

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৩

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৪

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৫

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৬

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৭

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৮

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৯

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

২০
X