চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ১০ দফা দাবিতে আন্দোলনে শিক্ষকরা 

চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন শিক্ষকরা। ছবি : কালবেলা
চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন করেন শিক্ষকরা। ছবি : কালবেলা

মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট, শিক্ষাক্ষেত্রে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করাসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) চট্টগ্রাম আঞ্চলিক শাখা।

রোববার (১৬ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। পরে তারা চট্টগ্রাম বিভাগীয় ও জেলা পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি দেন।

সংগঠনের সাধারণ সম্পাদক শিমুল কান্তি মহাজনের সঞ্চালনা ও চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি মোহাম্মদ ওসমান গণির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি রণজিৎ কুমার নাথ, আঞ্চলিক শাখার কামাল উদ্দিন, খোকন চক্রবর্তী, আলতাজ মিয়া, শহীদুল ইসলাম, শ্যামল দে, মেজবাহ উদদীন, চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি নুরুল হক ছিদ্দিকী, দক্ষিণ জেলার সভাপতি তাপস চক্রবর্তী, উত্তর জেলার সভাপতি ফিরোজ চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক কৃষ্ণ শেখর দত্ত, উত্তর জেলার সাধারণ সম্পাদক মো. জাকের হোসেন, উপজেলা ও থানা শাখার শাহ আলম, একেএম মহিউদ্দিন রাসেল, রফিকুল ইসলাম, আবু সালেক, শফিউল আলম, আবু তৈয়ব, কাঞ্চন বিশ্বাস, আবু বক্কর প্রমুখ।

১০ দফা দাবির মধ্যে রয়েছে—মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট এবং শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ, ঈদুল ফিতরের আগেই সরকারি শিক্ষক-কর্মচারীদের মতো পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান, ইএফটি সমস্যার দ্রুত সমাধান, সরকারি স্কুলের মতো বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকের বেতন স্কেল ষষ্ঠ এবং সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেডসহ টাইম স্কেল প্রদান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন বদলি প্রথা চালু করা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনায় পানি বৃদ্ধি, ঝুঁকিপূর্ণ বাঁধ রক্ষায় দিন-রাত কাজ করছে পাউবো

স্কুলছাত্রী হত্যা: সন্দেহভাজন নারী গণপিটুনিতে নিহত

সরকারি মালামাল চুরি, কালবেলায় সংবাদ প্রকাশের পর থানায় মামলা

সরকারি হাসপাতালই মানুষের একমাত্র ভরসার জায়গা হতে হবে: প্রধানমন্ত্রী

ইয়াবা মামলায় দুজনের যাবজ্জীবন

হাতীবান্ধা থানার ওসির অপসারণ দাবিতে জামায়াতের বিক্ষোভ

‘২৪ জুলাই দেখা হবে’, ভিডিও বার্তায় ঢাকার ভক্তদের আতিফ

শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

অতিবৃষ্টিতে পানির নিচে বগুড়ার ফসলি জমি

প্রক্সির সহায়তায় নিয়োগ, যোগদান করতে এসে কারাগারে ৪ জন

১০

বিচারপ্রার্থীর মামলা সঠিকভাবে আদালতে উপস্থাপনের আহ্বান প্রধান বিচারপতির

১১

কুকুরেয়ার প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’! আসল রহস্য কী?

১২

আলিফ হত্যা: সাক্ষ্য দিতে গিয়ে আদালতে কান্নায় ভেঙে পড়লেন আইনজীবী

১৩

আর্জেন্টিনার হারে মেসির পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

১৪

সিএসইতে এ বি সিদ্দিকের স্মরণসভা

১৫

নদীতে বিলীন বসতভিটার অর্ধেক, আশ্রয় হারানোর শঙ্কায় পরিবার

১৬

স্পেনের বিশ্বকাপ জয়ে খুশি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সমালোচকরা: ইরান

১৭

বিআরবি হসপিটালস লিমিটেডে আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন

১৮

৯৯৯-এ ফোন: দুর্গম ঝরনায় যাওয়া ১০ শিক্ষার্থী উদ্ধার

১৯

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক / হজে ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ রাখার অনুরোধ বাংলাদেশের

২০
X