সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:০৫ পিএম
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৩, ০১:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতাকে না পেয়ে ক্রীড়াবিদ ছোট ভাইকে গ্রেপ্তার

ক্রীড়াবিদ কাজী নাজিম উদ্দিন। ছবি : সংগৃহীত
ক্রীড়াবিদ কাজী নাজিম উদ্দিন। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত ক্রীড়াবিদ কাজী নাজিম উদ্দিনকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কাজী নাজিম উদ্দিন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিনের ছোট ভাই। তাকে একটি নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সীতাকুণ্ড ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ও আওয়ামী লীগ নেতা ক্রীড়াবিদ ফজলে এলাহি পায়েল কালবেলাকে বলেন, কাজী নাজিম উদ্দিন ক্রীড়াবিদ। সে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, উপজেলা প্রথম বিভাগ দলের অধিনায়ক ও চট্টগ্রাম ক্রীড়া সংস্থার তালিকাভুক্ত আম্পায়ার। আমার জানামতে সে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নয়। এ ছাড়াও আমি সীতাকুণ্ড থানার এসআই নাসির উদ্দিনকে অনুরোধ করেছিলাম কাজী নাজিম উদ্দিন কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নয় এবং তার নামে কোনো মামলাও নেই। ভাইয়ের কারণে তাকে ধরে নেওয়া ঠিক হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।

ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দিন কালবেলাকে জানান, পুলিশের নানান হয়রানির কারণে দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতে পারি না। আমার বিরুদ্ধে বেশ কয়েকটি রাজনৈতিক মামলাও আছে। পুলিশ হন্যে হয়ে আমাকে খুঁজছে। রাজনীতি করা অপরাধ হলে আমি করেছি। কিন্তু আমার ভাই তো কোনো অপরাধ করেনি। আমার ভাইয়ের বিরুদ্ধে রাজনৈতিক কেন, কোনো ধরনের মামলা নেই।

কাজী সেলিম উদ্দিন বলেন, ‘আত্মীয়স্বজন সকাল ৬টা থেকে আমার ভাইকে ছাড়ানোর জন্য থানায় ধরনা দিয়েছেন। কিন্তু পুলিশ তাকে চালান করে দিয়েছে। আমার কারণে সে গ্রেপ্তার হওয়ায় নিজেকে অপরাধী মনে হচ্ছে।’

কাজী নাজিম উদ্দিনের বিরুদ্ধে থানায় আগের কোনো মামলা নেই বলে জানিয়েছে পুলিশ। তবে একটি নাশকতার মামলায় তাকে এখন আসামি করা হয়েছে। সীতাকুণ্ড থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন কালবেলাকে বলেন, কাজী নাজিম উদ্দিন সম্প্রতি ঘটে যাওয়া নাশকতা মামলার সন্দেহজনক আসামি। যদি তিনি আসামি না হতেন, তাহলে তার এলাকার জনপ্রতিনিধি কিংবা স্বজনরা তাকে ছাড়ানোর জন্য তদবির করতেন। চালানপত্র প্রস্তুত হওয়ার পর তার এক আত্মীয় এসে কাজী নাজিমকে নির্দোষ দাবি করে ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন, কিন্তু তখন আর সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদিন ধরে নিখোঁজ নারীর লাশ মিলল ডোবায়

আপনি বিয়ের জন্য প্রস্তুত কি না জানিয়ে দেবে এই ১৪ লক্ষণ

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আয়াতুল্লাহ খামেনির জানাজার সময় বন্ধ থাকবে তেহরানের আকাশ

অনুমোদনহীন ৬ তলা ভবন গুঁড়িয়ে দিল রাজউক

বিশ্বকাপ থেকে বিদায়, ইকুয়েডরের আর্জেন্টাইন কোচের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ১০৫: প্রত্যাশা ও প্রাপ্তি

জাকার্তায় টাইমস হায়ার এডুকেশনের জিএসডিসি আয়োজনে এআইইউবির অংশগ্রহণ

হরমুজ প্রণালি ইস্যুতে মোদি-পেজেশকিয়ানের ফোনালাপ

পরীক্ষার আগেই শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠালেন শিক্ষক, হুবহু মিল!

১০

সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে 

১১

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে হিলিতে নিরাপত্তা জোরদার

১২

অবৈধ সম্পদের মামলা / বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ

১৩

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

১৪

ইসলামি ইতিহাসের ১০ প্রভাবশালী নারী

১৫

ছেলের দুশ্চিন্তায় স্ট্রোক, হাসপাতালে ভর্তি চিন্ময় কৃষ্ণ দাসের মা

১৬

‘পেটালস অব টাইম’ শীর্ষক শিল্প প্রদর্শনী শুরু, চলবে ৬ জুলাই পর্যন্ত

১৭

১৩ কোটি টাকার লিফটে উঠলেই আতঙ্ক!

১৮

জুলাই আন্দোলনে ব্যবসায়ী হত্যাচেষ্টা / গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি জেবুন্নেসাকে

১৯

সীমান্তে বিপুল সংখ্যক মাদক জব্দ

২০
X