কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

নতুন স্মার্ট রিমোট নিয়ে এলো ভিশন এসি 

‘ভিশন’ অটো মোড ফাংশন যুক্ত নতুন স্মার্ট রিমোটের মোড়ক উন্মোচন করেন ভিশন রেফ্রিজারেটর ও এসির নির্বাহী পরিচালক নুর আলম। সৌজন্য ছবি
‘ভিশন’ অটো মোড ফাংশন যুক্ত নতুন স্মার্ট রিমোটের মোড়ক উন্মোচন করেন ভিশন রেফ্রিজারেটর ও এসির নির্বাহী পরিচালক নুর আলম। সৌজন্য ছবি

বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস নির্ধারণের নির্দেশনা প্রদান করেছে সরকার। এই নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএলের এসি ব্র্যান্ড ‘ভিশন’ অত্যাধুনিক অটো মোড ফাংশন যুক্ত নতুন স্মার্ট রিমোট বাজারে এনেছে। মাত্র এক চাপেই এসি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলবে এবং বিদ্যুৎ খরচ কমাবে।

সম্প্রতি নরসিংদীর ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে অবস্থিত ভিশন এসির কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ স্মার্ট রিমোটের মোড়ক উন্মোচন করেন ভিশন রেফ্রিজারেটর ও এসির নির্বাহী পরিচালক নুর আলম। এসময় ভিশন এসির অপারেশন ম্যানেজার আবু ইউসুফ ও হেড অব মার্কেটিং মোহিত চক্রবর্তী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নুর আলম বলেন, ‘অটো মোড’ চালু হলে এসি নিজেই প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে এবং মাঝারি এয়ার ফ্লোতে পরিচালিত হবে। একইসঙ্গে সমানুপাতিক হারে বাতাস ছড়িয়ে কুলিং নিশ্চিত করবে, যা ঘরে আরামদায়ক ও স্বস্তিদায়ক শীতল পরিবেশ তৈরি করবে।

তিনি আরও বলেন, অটো মোড ফাংশন যুক্ত নতুন স্মার্ট রিমোট স্বয়ংক্রিয়ভাবে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পরিচালিত হবে, যা বিদ্যুৎ সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অত্যাধুনিক এই প্রযুক্তি দেশব্যাপী সাশ্রয়ী ও টেকসই এসি ব্যবহারে নতুন দিগন্ত উন্মোচন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই আলোচিত অভিযানে পুরস্কৃত ডিএনসির গোয়েন্দা কর্মকর্তা মেহেদী হাসান

মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের তালিকা করুন: সমাজকল্যাণমন্ত্রী

সিইউএফএলের ‘বিতর্কিত’ দরপত্র বাতিল

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, আহত প্রায় ৩ হাজার

‘আজও অর্ধাঙ্গিনী’র ট্রেলার প্রকাশ, জীবন ও সম্পর্ক নিয়ে জয়ার আবেগঘন বার্তা

চীনকে সঙ্গে নিয়ে হরমুজ থেকে টোল আদায়ের পরিকল্পনা ইরানের

হাসপাতালে দুর্নীতি বন্ধ করাই আমার প্রধান লক্ষ্য: শামা ওবায়েদ

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তোলার পর মা-ছেলে নিখোঁজ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হতে হবে: শিক্ষামন্ত্রী

পেকুয়ায় মৎস্য প্রজেক্ট দখল ঘিরে অভিযান, অস্ত্রসহ আটক ২

১০

তিস্তার তীব্র ভাঙনে বিলীন ২৫ বসতবাড়ি

১১

মুক্তি পেয়েছে ‘ওয়েলকাম ৩’, ৩৪ তারকাকে সামলানোর গল্প জানালেন পরিচালক

১২

পশ্চিমারা লুটপাট ও সহিংসতা ছাড়া কিছুই আনেনি: খামেনির উপদেষ্টা

১৩

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও কেন ৩য় স্থানের দলকে পায়নি ব্রাজিল-আর্জেন্টিনা

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প অনুভূত

১৫

সাতক্ষীরা সীমান্তে কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩

১৬

প্রধান শিক্ষিকার ব্যাগে মিলল স্কুল ফিডিংয়ের ডিম-রুটি

১৭

আসামির প্রক্সি দেওয়া সেই নারী ২ দিনের রিমান্ডে 

১৮

ফ্যামিলি কার্ডের জন্য কোথাও যেতে হবে না, বাড়িতেই পৌঁছে যাবে: ডা. জাহিদ

১৯

সুন্দরবনে ‘দুলাভাই বাহিনী’র সঙ্গে কোস্ট গার্ডের গোলাগুলি, নিহত ১

২০
X