কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিঙ্গার বাংলাদেশ-এর ধারাবাহিক প্রবৃদ্ধি অব্যাহত

সিঙ্গার বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত
সিঙ্গার বাংলাদেশ। ছবিঃ সংগৃহীত

তুরস্কের কচ হোল্ডিং-এর ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান বেকো’র সহযোগী প্রতিষ্ঠান সিঙ্গার বাংলাদেশ লিমিটেড, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। এই অর্জন কোম্পানির দীর্ঘমেয়াদী কৌশলের প্রতিফলন।

চলতি বছরের প্রথম তিন মাসে সিঙ্গার বাংলাদেশ ৫.৮ বিলিয়ন টাকা রাজস্ব আয় করেছে, যা গত বছরের একই সময়ের (৫.৬ বিলিয়ন টাকা) তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি। বৈশ্বিক অস্থিরতা, জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বিক্রয়ের সাময়িক ধীরগতি এবং ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির মধ্যেও এই প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

সিঙ্গার বাংলাদেশ এই প্রান্তিকে মোট মুনাফা ও পরিচালন মুনাফা স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে। তবে, আর্থিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় নিট মুনাফার ওপর নেতিবাচক প্রভাব পড়েছে, যার ফলে ৫৫৯ মিলিয়ন টাকা নিট লোকসান হয়েছে। শেয়ার প্রতি আয় (EPS), নিট সম্পদ মূল্য (NAV) এবং শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS)-এর মতো প্রধান আর্থিক সূচকগুলোতেও প্রতিফলন ঘটেছে।

এই ফলাফল চলমান কৌশলগত বিনিয়োগের প্রেক্ষাপটে দেখা উচিত। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন-এ (BSEZ) অত্যাধুনিক উৎপাদন কারখানা স্থাপন, নিজস্ব এয়ার কন্ডিশনার উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং রপ্তানি বাজার সম্প্রসারণের মাধ্যমে সিঙ্গার বাংলাদেশ একটি দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির ভিত্তি রচনা করছে।

সিঙ্গার বাংলাদেশ ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে পণ্যের উদ্ভাবন, উন্নত রিটেইল অভিজ্ঞতা এবং শক্তিশালী কাস্টমার এনগেজমেন্টের মাধ্যমে বাজারের সুযোগগুলো কাজে লাগানোর দিকে মনোনিবেশ করছে। পাশাপাশি ‘ডুয়াল-ব্র্যান্ড’ কৌশল এবং স্থানীয় উৎপাদনে ধারাবাহিক বিনিয়োগের প্রেক্ষিতে আত্মবিশ্বাসী যে, নিকট-ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠে দীর্ঘমেয়াদী ও টেকসই প্রবৃদ্ধির লক্ষ্যে এসকল কার্যক্রম গ্রহণ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X