কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

টাইমস হায়ার এডুকেশন এশিয়া র‍্যাঙ্কিং : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীর্ষে ড্যাফোডিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১ম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এছাড়া সরকারি ও বেসরকারি মিলিয়ে ৩য় অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি। একইসঙ্গে ড্যাফোডিল এশিয়ার মধ্যে ৩৫১–৪০০ ব্যান্ডে স্থান পেয়েছে, যা এর আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে ক্রমবর্ধমান সুনাম এবং একাডেমিক উৎকর্ষতাকে আরও দৃঢ়ভাবে তুলে ধরেছে।

ডিআইইউ এই র‍্যাঙ্কিংয়ে ৩৮.২২ স্কোর অর্জন করেছে, যা পাঁচটি প্রধান সূচকের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। সূচকগুলো হলো—শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণার গুণগত মান, শিল্পখাতের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।

এই অর্জনের মাধ্যমে ডিআইইউ তার একাডেমিক মান উন্নয়ন, আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণ এবং উদ্ভাবনভিত্তিক শিক্ষার পরিবেশ তৈরি করার প্রচেষ্টা আরও জোরদার করেছে। বিশ্বমানের মানদণ্ড অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য আধুনিক ও কার্যকর শিক্ষার সুযোগ তৈরি করেছে।

টাইমস হায়ার এডুকেশন এশিয়া ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংয়ে শিক্ষার মান, গবেষণা কার্যক্রম, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক সংযোগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সূচকের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়েছে। ডিআইইউ ধারাবাহিকভাবে এই র‍্যাঙ্কিংয়ে অবস্থান ধরে রেখেছে, যা বিশ্ববিদ্যালয়টির মানসম্মত শিক্ষা, গবেষণায় অবদান, আন্তর্জাতিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নের প্রতি প্রতিশ্রুতি তুলে ধরেছে।

দেশের অন্যতম শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উচ্চশিক্ষায় উৎকর্ষতা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করে এসেছে। জাতীয় ও বৈশ্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে বিশ্ববিদ্যালয়টি নিরলসভাবে এগিয়ে এসেছে। এই অর্জন ডিআইইউর আন্তর্জাতিক মানদণ্ডে অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

ভবিষ্যতেও বৈশ্বিক উচ্চশিক্ষা খাতে প্রতিযোগিতামূলক অবস্থান সুদৃঢ় করতে এবং দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়টি তার কার্যক্রম অব্যাহত রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১০

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১১

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৩

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৪

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৫

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৬

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৭

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

১৮

ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে ‘হিট’ প্রকল্পের আওতায় ওয়ার্কশপ অনুষ্ঠিত

২০
X