কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২০ পিএম
অনলাইন সংস্করণ

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও ১ম সভা

রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও ১ম সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা
রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের নবনির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ ও ১ম সভা অনুষ্ঠিত। ছবি : কালবেলা

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) চট্টগ্রাম রিজিয়নের ২০২৬-২০২৮ মেয়াদে নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর ১২টায় চট্টগ্রাম রিজিয়নের অফিসে ১ম সভা অনুষ্ঠিত হয়। সভায় নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করে।

সভায় সভাপতিত্ব করেন রিহ্যাব-এর নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় উপস্থিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্যবৃন্দ একে অপরকে অভিনন্দন জানান ও নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন।

সভায় পূর্ববর্তী রিজিওনাল কমিটির চেয়ারম্যান, কো-চেয়ারম্যান-১, কো-চেয়ারম্যান-২ এবং সদস্যবৃন্দকে রিহ্যাব এর জন্য গৃহীত সকল কাজের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নের সকল সম্মানিত সদস্যদের কল্যাণে সকলের কাছ থেকে পরামর্শ নিয়ে একটি শক্তিশালী সদস্যবান্ধব রিহ্যাব গড়ে তুলব। নতুন কমিটি চট্টগ্রামের সকল রিহ্যাব সদস্যদের সাথে নিয়ে ব্যবসা বান্ধব ও বিনিয়োগ সহায়ক পরিবেশ তৈরি, আধুনিক নগরায়ণ নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের সুযোগ বাড়াতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-১ সারিস্ত বিনতে নুর বলেন, আমরা সদস্যদের সমস্যাগুলো চিহ্নিত করে রিয়েল এস্টেট সেক্টরের সাথে সম্পৃক্ত দপ্তরগুলোর কাছে তুলে ধরব এবং আমাদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে নিয়মিত কাজ করব।

রিহ্যাব এর পরিচালক ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান-২ এ এস এম আবদুল গাফফার মিয়াজী বলেন, সকল ভেদাভেদ ভুলে আমরা রিহ্যাব এখন একটি পরিবার। আমরা সকল সদস্যকে সঙ্গে নিয়ে রিহ্যাব চট্টগ্রাম রিজিয়নকে সুউচ্চ পর্যায়ে নিয়ে যাব।

সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির সদস্য ইঞ্জি. শেখ নিজাম উদ্দিন, হৃষিকেশ চৌধুরী, সৈয়দ ইরফানুল আলম, নূর মোহাম্মদ, এস এম শহিদুল্লাহ, আশিষ রায় চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস পালিত হবে আজ

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

১০

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১১

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১২

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১৩

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৪

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৫

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৬

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৭

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৮

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৯

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

২০
X