বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ১১:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে বট-পাকুড়ের বিয়ে সম্পন্ন

পঞ্চগড়ে বট-পাকুড়ের বিয়ে। ছবি : কালবেলা
পঞ্চগড়ে বট-পাকুড়ের বিয়ে। ছবি : কালবেলা

চারদিকে ঢাক-ঢোল আর সানাইয়ের সুর বাজছে। উলুধ্বনিও দিচ্ছেন অনেকেই। পুরোহিত পাঠ করছেন মন্ত্র। পরিপাটি করে সাজানো হয়েছে বিয়ের আসর। এক পলক দেখার জন্য ভিড় করছেন অনেকেই। বিয়ের আয়োজনের কোনো কিছুর কমতি নেই। তবে এত কিছু আয়োজন করা হয়েছে শুধু বট আর পাকুড় গাছের বিয়েকে ঘিরে।

বৃহস্পতিবার (১১ জুলাই) পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের মীরগঞ্জ এলাকায় এ বিয়ের আয়োজন করা হয়। এতে আশেপাশের প্রায় শতাধিক পরিবার অংশ নেন।

এদিন সকাল আটটা থেকে শুরু হয় বিয়ের কার্যক্রম। চলে বিকেল পাঁচটা পর্যন্ত। বটপাকুড়ের বিয়েতে বটগাছকে কনে আর পাকুড় গাছকে বর হিসেবে সাজানো হয়। বিয়েতে কনের বাবা হিসেবে কন্যাদান করেন নুনি রাম বর্মন আর ছেলের বাবা ছিলেন একই এলাকার লক্ষী প্রসাদ বর্মন। বিয়ের কাজ সম্পন্ন করেন পুরোহিত কাজল চক্রবর্তী।

কথা হয় কন্যাদান (বটগাছ) করা নুনি রাম বর্মনের সঙ্গে। তিনি বলেন, আমি এ যাবত শুধু শুনেই আসছি যে বট আর পাকুড় গাছের বিয়ের কথা। কোনো দিনও সেই বিয়ে দেখিনি। আজ নিজেই কন্যার বাবা হিসেবে বটগাছকে সম্প্রদান করছি। আমাদের পরিবারের সবার মঙ্গল কামনায় এই বিয়ের আয়োজন করা হয়েছে।

ছেলের (পাকুড় গাছ) বাবা লক্ষী প্রসাদ বর্মন বলেন, আমার বাবা এই বট ও পাকুড় গাছ দুটির চারা রোপণ করে। তখন বাবা এই গাছগুলোকে বিয়ে দিতে বলেছিলেন আমাদের সুফল হওয়ার জন্য। আজকে সেই গাছেরই বিয়ে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে আমাদের সব মঙ্গল হবে। আমাদের পরিবারের ছেলেমেয়েদের বিপদ-আপদ দূর হবে।

বিয়ে দেখতে আসা প্রতিমা রাণী বর্মন বলেন, বট-পাকুড়ের বিয়ে দিলে আমদের ধর্মীয়ভাবেই একটা পুণ্য লাভ হয়। অনেকেই আবার ছেলে বা মেয়ে সন্তান লাভের আশায় এই বিয়ে দেয়। অনেক আগে থেকে এই বিয়ের প্রথা চলে আসছে।

বিয়ের পুরোহিত কাজল চক্রবর্তী বলেন, বট-পাকুড়ের বিয়ে দিলে পরিবারের অমঙ্গল দূর হয়। তাদের পরিবারের ছেলেমেয়েদের কোনো অভাব বা দুঃখ-কষ্ট তাদের জীবনে আসবে না। এজন্য আজকে বট-পাকুড়ের বিয়ে দিচ্ছেন নুনি রাম বর্মন ও লক্ষী প্রসাদ বর্মন।

পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার বলেন, সনাতন রীতিনীতি মেনেই এই বিয়ে দেওয়া হয়েছে। বর-কনের বিয়ের মতোই সব আয়োজন ছিল বিয়েতে। আজ কনের বাড়িতে খাওয়ার আয়োজন করা হয়েছে। আর আগামীকাল বরের বাড়িতে বৌভাত অনুষ্ঠিত হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাধ্যতামূলক জিপিএস সিস্টেমের আওতায় আসছে গণপরিবহন

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণকে গুলি ও ২ জনকে হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

১০

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১১

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১২

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১৩

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৪

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৫

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৬

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৭

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৮

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৯

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

২০
X