সিলেট ব্যুরো
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৬:০৩ এএম
অনলাইন সংস্করণ

সিলেটে ফের চিনিসহ দুই চোরাকারবারি আটক

সিলেটে চিনিসহ জব্দকৃত পিকআপ। ছবি : কালবেলা
সিলেটে চিনিসহ জব্দকৃত পিকআপ। ছবি : কালবেলা

সিলেটে এক দিনের মাথায় ফের ৫৮ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ দুই চোরাকারবারি আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুলাই) দুপুরে নগরীর খাসদবির এলাকায় আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজিত চক্রবর্তী অভিযান চালিয়ে চিনি জব্দসহ চোরাকারবারিদের আটক করেন। জব্দকৃত চিনির মূল্য প্রায় তিন লাখ ৪৮ হাজার টাকা।

আটককৃতরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার তেঁতলী গ্রামের মৃত আব্দুল নুরের ছেলে মো. আব্দুল হামিদ (৩১) ও বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের মৃত আব্দুল মন্নানের ছেলে আব্দুল মালিক (২৪)।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খাসদবির এলাকায় একটি ডিআই পিকআপ তল্লাশি চালালে ৫৮ বস্তা ভারতীয় চিনিসহ দুই চোরাকারবারি ও একটি ডিআই পিকআপ আটক করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গত বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে সিলেটের শাহপরাণ ব্রিজ এলাকায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৬টি ট্রাকভর্তি ১ লাখ ২০ হাজার কেজি ভারতীয় চিনি করে। যার মূল্য ১ কোটি ৪৪ লাখ টাকা। এ ঘটনায় সাতজন ট্রাকচালককে আটক করে পুলিশ।

এ ছাড়া, সীমান্তবর্তী গোয়াইনঘাটের ডৌবাড়ি গৌরীপুর এলাকা থেকে গত বুধবার (১০ জুলাই) দুপুরে ১৫২ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক ও নৌকা জব্দ করে পুলিশ।

এর আগে গত ৬ জুন সিলেটের জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের উমাইরগাঁওয়ের ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়ক থেকে পুলিশ ১৪টি ট্রাক ভর্তি ২ হাজার ১১৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। যার মূল্য ছিল দেড় কোটি টাকারও বেশি। এটাই সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় চোরাই চিনির চালান। অভিযানকালে একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

এ ঘটনায় জালালাবাদ থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা দায়ের করা হয়। ঘটনার ৬ দিন পর ১২ জুন সিলেটের এয়ারপোর্ট থানাধীন রংগীটিলা এলাকা থেকে মো. মনসুর আলী (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

১০

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

১১

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

১২

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

১৩

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১৪

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১৫

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১৬

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৭

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৮

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৯

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

২০
X