রংপুর ব্যুরো
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের গণপদযাত্রা ও মানববন্ধন। ছবি : কালবেলা
শিক্ষার্থীদের গণপদযাত্রা ও মানববন্ধন। ছবি : কালবেলা

রাষ্ট্রপ্রতি শিক্ষার্থীদের দাবি পূরণ করবেন এমন আশা নিয়ে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দিয়েছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত রংপুরের শিক্ষার্থীরা।

রোববার (১৪ জুলাই) বেলা দেড়টার দিকে তারা এই স্মারকলিপি দেন।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তারা একটি বিক্ষোভ নিয়ে মডার্ন মোড়ে অবস্থান নেন। সঙ্গে যোগ দেন কারমাইকেল কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পরে সেখান থেকে হেঁটে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন তারা।

আন্দোলনকারী শিক্ষার্থী সুমন জানান, এত দিন আমরা রাজপথে আন্দোলন করলাম। সরকারের কাছে দাবিগুলো জানিয়েছি। এখন রাষ্ট্রপতির কাছে আমাদের আবেদন যে, তিনি জরুরি ভিত্তিতে একটি সংসদ ডেকে এই সমস্যার সমাধান করবেন। আমরা চাই সমস্যার সমাধান হোক। দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাব আমরা।

সৃষ্টি নামের আরেক শিক্ষার্থী বলেন, আমি নারী হয়েও নারী কোটা চাই না, আমরা বৈষম্য চাই না। বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে ছিলেন। আমরা তার আদর্শে বিশ্বাসী। সরকার আমাদের দাবি মেনে নেবেন এটা আমরা আশা করছি।

আরেক শিক্ষার্থী রনি জানান, আমাদের আন্দোলন এখানে সীমাবদ্ধ না। আন্দোলনটা হলো অধিকারের, বৈষম্যের। আমরা কোনোভাবেই মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী না। যদি মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী হতাম তাহলে আমরা কোটা বাতিল চাইতাম। আমরা মুক্তিযুদ্ধের প্রতি যথাযত সম্মান রেখে সংস্কার চাইছি।

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেন, আমরা স্মারকলিপি পেয়েছি যথাযথ প্রক্রিয়ায় তা পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

১০

মেয়ে হত্যার রায় শুনতে আদালতে রামিসার বাবা 

১১

শাপলা চত্বর হত্যা মামলা / দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির

১২

বিশ্বকাপ ভিসা প্রত্যাখ্যান নিয়ে যুক্তরাষ্ট্রের নিন্দা ইরানের

১৩

ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

১৪

এক কৃষ্ণাঙ্গ খেলোয়াড়ের বাধা অতিক্রমের গল্প

১৫

খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

১৬

আবাসিক হোটেলে সাবেক ইউপি সদস্যের মরদেহ, বোরকা পরা নারীকে খুঁজছে পুলিশ

১৭

১১টায় রায় ঘোষণা, একটি ন্যায়বিচারের জন্য উন্মুখ পুরো জাতি

১৮

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত ধনকুবের

১৯

ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ ধসে জনদুর্ভোগ চরমে

২০
X