সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, সাংবাদিকসহ আহত ৫

ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ। ছবি : কালবেলা

কোটা সংস্কারের দাবিতে সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সারা দেশের ন্যায় নরসিংদীতেও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে তারা।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর থেকেই শহরের বিভিন্ন এলাকায় সংবদ্ধ ছাত্রদের আনাগোনা লক্ষ্য করা গেছে। এর পাশাপাশি মুক্তিযোদ্ধার সন্তান এবং ছাত্রলীগের নেতাকর্মীরাও সংবদ্ধভাবে শহরের বিভন্ন এলাকায় অবস্থান করতে দেখা গেছে।

জানা গেছে, বেলা যতই ঘনিয়ে আসছিল উভয়পক্ষেরই মুখোমুখী অবস্থানের আশংকাও ঠিক ততটাই বাড়তে ছিল। বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় এদের প্রতিপক্ষ কোটা আন্দোলনকারী ছাত্র-জনতা মিছিলসহ জেলখানা মোড়ের মহাসড়কে উঠতে চাইলে ছাত্রলীগের বাধার মুখে পড়ে তারা।

এ সময় ককটেল বিস্ফোরণসহ উভয়পক্ষের মধ্যেই বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টাধাওয়া এবং হামলা মারধরের ঘটনাও ঘটে। এতে সাংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন।

আহতরা হলেন ডেইলি স্টারের সাংবাদিক জাহিদুল ইসলাম, তিতুমির কলেজের শিক্ষার্থী রিয়াদ আহমেদ, শিক্ষার্থী তাহসিন হাসান হিমু, আনোয়ার হোসেন, আলফাত মামুদ, সুজন।

পরে আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কিন্তু এতে বাধা হামলা মারধরের প্রতিরোধের মধ্যেও শেষ পর্যন্ত ছাত্র-জনতা মহাসড়কে উঠতে সক্ষম হয় এবং এতে মহাসড়কে যানচলাচল বেলা সাড়ে ৫টা পর্যন্ত বন্ধ ছিল। আন্দোলনকারীরা মহাসড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে তাদের প্রতিবাদকে প্রজ্বলিত করে রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১০

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১১

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১২

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৩

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৪

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৫

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৬

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৭

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৮

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৯

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

২০
X