সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০৯:৩৪ এএম
আপডেট : ১২ জুন ২০২৩, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

তারাকান্দা উপজেলা নির্বাচনে ভোট শুরু

তারাকান্দা উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ছবি : সংগৃহীত
তারাকান্দা উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ চলছে। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে এই ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

উপজেলার মোট ১০টি ইউনিয়নে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। এতে উপজেলা চেয়ারম্যান পদে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফজলুল হক, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এবং উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক (বহিষ্কৃত) নুরুজ্জামান সরকার বকুল, জাতীয় পার্টির প্রার্থী এম এ মাসুদ তালুকদার ও ইসলামী আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম মণ্ডল। ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে দুজন লড়ছেন।

জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩২ হাজার ৫৫০ জন ও নারী ভোটার রয়েছেন ১ লাখ ২৬ হাজার ৪৫৪ জন। মোট ১০৪টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার কোনো ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ না বললেও ৩৬টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

তারাকান্দা থানার ওসি আবুল খায়ের বলেন, মারামারির ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত বলেন, নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে আমাদের সকল প্রস্তুতি রয়েছে; বিপুল আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১০

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১১

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১২

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৩

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৪

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৫

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৬

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৭

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৮

এনসিপির ফল উৎসবে হামলা

১৯

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

২০
X