গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

গাইবান্ধা জেলা জাসদ সভাপতি মনার মৃত্যু

গাইবান্ধা জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা। ছবি : কালবেলা
গাইবান্ধা জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা। ছবি : কালবেলা

খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক এবং গাইবান্ধা জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মারা যান তিনি। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার বয়স হয়েছিল ৬১ বছর। তিনি স্ত্রী, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানা গেছে, গাইবান্ধা শহরের পলাশপাড়ার নিজ বাসায় গোলাম মারুফ মনা সকাল সাড়ে ৯টার দিকে বুকের ব্যথা অনুভব করেন। তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোলাম মারুফ মনার মৃত্যুর খরব শুনে রাজনৈতিক সহকর্মীসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক-ক্রীড়া সংগঠনের নেতা, খেলোয়াড়, সাংবাদিক ও বিশিষ্ট ব্যক্তিরা তার বাসভবনে ভিড় করেন।

তিনি জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ছিলেন বিশিষ্ট টেবিল টেনিস খেলোয়াড়। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাবেক ক্রীড়া সংসদের সদস্য ছিলেন। গাইবান্ধা পৌর গোরস্তানে বাদ মাগরিব তাকে দাফন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে : সাইফুল হক

নির্বাচিত হলে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আমিনুল হক

তেজগাঁওয়ে উদ্ধার মরদেহের পরিচয় শনাক্ত

বিশ্বকাপে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট, যা বলছে আইসিসি

রাজধানীতে অজ্ঞাত মরদেহ উদ্ধার

‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’

নানা কর্মসূচিতে সুরভী’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

‘১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা’

বিএনপির ভোটাররা টাকায় বিক্রি হয় না : খন্দকার আবু আশফাক

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

১০

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

১১

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

১২

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

১৩

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

১৪

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

১৫

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

১৬

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৭

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

১৮

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১৯

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

২০
X