সোমবার, ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮ মাঘ ১৪৩২
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ব্রহ্মপুত্রে নিখোঁজ ৩ শিশুর লাশ উদ্ধার, নিখোঁজ একজন

ছবি : কালবেলা।
ছবি : কালবেলা।

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে নিখোঁজ চার শিশুর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে নদের পৃথক স্থান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার তিন শিশু হলো- নারায়ণপুর ইউনিয়নের বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৮), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৮) ও আহাদ আলীর ছেলে আতিক হোসেন (৭)। এ ঘটনা নিখোঁজ আহাদের আরেক সন্তান ও আতিকের বোন আঁখি (৯) এখানো নিখোঁজ রয়েছে।

কচাকাটা থানার ওসি বিশ্বদেব রায় তিনজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ চার শিশু স্থানীয় মনির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় ছুটির পর দলবেঁধে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমেছিল পাঁচ শিশু। তাদের মধ্যে একজন পাড়ে উঠতে পারলেও অন্য চারজন স্রোতের টানে পানিতে তলিয়ে যায়।

স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কবিরুল ইসলাম বলেন, শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছিল। তবে তারা নাগেশ্বরী থেকে নারায়ণপুর পৌঁছাতে রাত করে ফেলেন। তাই বুধবার উদ্ধার অভিযান চালানো হয়নি।

তিনি বলেন, আজ সকালে স্থানীয়রা নৌকা নিয়ে উদ্ধার কার্যক্রমে নামে। পরে ঘটনাস্থল থেকে একজনের, উলিপুর উপজেলার মোল্লারহাট থেকে একজনের ও চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা কামরুল হাসান বলেন, এখনো একজন নিখোঁজ আছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের একটি ইউনিট কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যক্তিগত ক্ষমতায়ন ও গোষ্ঠীগত স্বার্থ হাসিলই জামায়াতের উদ্দেশ্য : রবিউল আলম

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, জেষ্ঠ্য সহকারী সচিব বরখাস্ত

ঢাকায় তুরস্কের ভিসা আবেদন কেন্দ্র চালু

ধানের শীষ প্রতীক থাকছে না যে ১০ আসনে

বিএনপি শুধু বাংলাদেশের : ফজলে হুদা

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে চালু হচ্ছে ‘নতুন মূল্যায়ন পদ্ধতি’

পাওনা টাকার বিরোধে ব্যবসায়ীকে হত্যা, সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নির্বাচন ঘিরে মোটরসাইকেলসহ যানচলাচলে বিধি-নিষেধ আরোপ

বিএনপি কর্মীকে লক্ষ্য করে গুলি

১০

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

১১

কমলো স্বর্ণের দাম, ভরি কত

১২

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়েছিলেন : রিজভী

১৩

জামায়াত প্রার্থীর স্ত্রীর বিরুদ্ধে ধানের শীষের পোস্টার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ

১৪

অপমানের ‘প্রতিশোধ’ এভাবেই নিল পাকিস্তান!

১৫

জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনদের ভয় পেতে হবে না : জামায়াত আমির

১৬

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

১৭

নাটোরকে উন্নয়ন ও শান্তির শহর হিসেবে গড়ে তুলতে চাই : দুলু

১৮

ভারতের শেয়ারবাজারে বড় ধস, ১০ লাখ কোটি হাওয়া

১৯

২০২৬ শিক্ষাবর্ষ থেকে পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতি অনুমোদন

২০
X